কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০২:৪৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি ১১ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের

গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ দক্ষিণ গাজার প্রধান শহর খান ইউনিসে গত ২৪ ঘণ্টায় হামাসের ১১ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর রয়টার্সের।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামাস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরকদ্রব্য মোতায়েন এবং রাইফেল ও রকেটচালিত গ্রেনেড ছোড়ার সময় তাদের হত্যা করা হয়।

এর আগে গত ২৩ জানুয়ারি খান ইউনিস শহর ঘিরে ফেলার দাবি করে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী বলেছে, কয়েকদিন ধরে খান ইউনিসে ব্যাপক হামলা চালাচ্ছে তাদের সেনারা। এখন তারা শহরটি ঘিরে ফেলেছে। বর্তমানে হামলা আরও জোরদার করা হয়েছে। এখানে হামাস যোদ্ধারা জোরালো অবস্থান নিয়েছে।

হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় হামলা চালায়। ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজায় এসে আশ্রয় নেন। খান ইউনিস শহরেও লাখ লাখ ফিলিস্তিনি আশ্রয় নেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৮৩ জন নিহত হয়েছে। এ নিয়ে তিন মাসের বেশি সময়ে গাজা যুদ্ধে ২৬ হাজার ৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৪ হাজার ৪৮৭ জন ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১০

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১১

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৩

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৪

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৫

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৬

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৭

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৮

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৯

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X