কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ভয়াবহ বিপর্যয়ের মুখে ইসরায়েলি সেনারা

গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যাকায় চার মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে এজন্য বেশ চড়া মূল্যও দিতে হচ্ছে তাদের। গাজায় আবারও ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেটজ জানিয়েছে, গাজায় যুদ্ধ চলাকালে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অন্তত ১০ সেনা আহত হয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় আরও দুজন সেনা নিহত হয়েছেন।

সেনাবাহিনীর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে সেনাবাহিনীর হাসাপাতালে ২২৭ জন আহত সেনা চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

এর আগে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে গাজায় সম্পূর্ণ বিজয় অর্জিত হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, হামাসের প্রস্তাব উদ্ভট ও বাস্তবতা বিবর্জিত। তাদের এ প্রস্তাব মেনে নেওয়ার মানে হামাসকে পরবর্তী হামলার প্রস্তুতির সুযোগ দেওয়া। এখন চূড়ান্ত বিজয় ছাড়া আমাদের আর কোনো কার্যকর সমাধান নেই।

নেতানিয়াহুর এ বক্তব্যকে তীব্র সমালোচনা করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। তিনি বলেন, এটি আসলে নেতানিয়াহুর রাজনৈতিক স্ট্যান্ডবাজি। নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য তিনি সংঘাতকে জিইয়ে রাখতে চান।

এর আগে গতকাল রয়টার্স জানায়, আরও এক ধাপে যুদ্ধবিরতির প্রস্তাবও জমা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তবে গোপনীয়তার মধ্যেও সেই প্রস্তাব ফাঁস হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X