কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে কড়া ভাষায় শাসালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত

গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় বরাবরই সমর্থন দিয়ে আসলেও এবার তাদের কড়া ভাষায় শাসিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেন, ইসরায়েল ৭ অক্টোবরকে অন্যদের প্রতি অমানবিকতার লাইসেন্স হিসেবে ব্যবহার করতে পারে না। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার তেলআবিবে এক সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েল ভয়ংকরভাবে অমানবিকতার শিকার হয়েছে। এরপর থেকে প্রতিদিন ইসরায়েলি জিম্মিরা অমানবিকতার শিকার হচ্ছে। তবে এ ঘটনা অন্যদের প্রতি অমানবিক হওয়ার লাইসেন্স দেয় না।

ব্লিংকেন বলেন, গাজার সিংহভাগ মানুষের গত ৭ অক্টোবরের হামলা সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেখানকার অনেক পরিবারের বেঁচে থাকা ইসরায়েলি সহায়তার ওপর নির্ভর করে। তারাও আমাদের মতো পরিবার, আমারদের মা, বাবা, ছেলে, মেয়ের মতো। এসব পরিবারও ভালো জীবিকা ও সন্তানদের স্কুলে এবং স্বাভাবিক জীবনযাপন করতে চায়। এটাই তাদের প্রকৃত পরিচয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেশটিকে যখন কড়া ভাষায় শাসালেন ঠিক তখনই দেশটি যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেয়েছে। দেশটির জন্য বিপুল অর্থসহায়তার একটি প্রস্তাব বাতিল করেছে মার্কিন পার্লামেন্ট। মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এ প্রস্তাব বাতিল করা হয়।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার নিম্নকক্ষে রিপাবলিকান পার্টি ইসরায়েলকে ১৭ দশমিক ছয় বিলিয়ন ডলার অর্থ সহায়তার প্রস্তাব উত্থাপন করে। এরপর প্রতিনিধি পরিষদের ২৫০ সদস্য এটির বিপক্ষে ভোট দেন। অন্যদিকে এটির পক্ষে ভোট দেন ১৮০ জন সদস্য।

ভোটাভুটির পর স্পিকার মাইক জনসন বলেন, এই বিল আনার জন্য এখন সঠিক সময় নয়। ডেমোক্র্যাট পার্টির অন্যতম জ্যেষ্ঠ নেতা ও এমপি রোজা ডিলাউরো এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন ইসরায়েলকে সহায়তা দিলে যুক্তরাষ্ট্রের অনেক মিত্রদের কাছে বিষয়টি নেতিবাচক হবে বলেও মনে করেন তিনি।

তিনি বলেন, এটি ঠিক যে, আমদের গুরুত্বপূর্ণ মিত্র নিজেদের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তবে আমাদের অন্য মিত্র ও শত্রুরা আমাদের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে প্রেসিডেন্ট কোনো দেশকে অর্থ বা সামরিক সহায়তা দিতে চাইলে সেটির প্রস্তাবনা কংগ্রেসে লিখিত আকারে পাঠাতে হয়। এরপর আইনপ্রণেতারা বিষয়টি পর্যালোচনা করে সম্মতি বা আপত্তি জানান। তাদের আপত্তি থাকলে কংগ্রেসে ওই প্রস্তাবনা বাতিল হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X