কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

সিসির সঙ্গে আলোচনায় প্রাধান্য পাবে গাজা ইস্যু : এরদোয়ান

মিসর ও তুরস্কের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
মিসর ও তুরস্কের প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

দীর্ঘদিনের পুরোনো বিরোধ মিটিয়েছে মিসর-তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি নিজেদের মধ্যকার সম্পর্ক পুনরায় স্থাপন করেছেন। এবার আলোচনায়ও বসছেন দুই দেশের প্রেসিডেন্ট। বুধবার (১৪ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, গাজায় ইসরায়েলি হামলা মিসরের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার শীর্ষ এজেন্ডো হিসেবে থাকবে।

তিনি বলেন, মিসরের সঙ্গে আালোচনায় আমরা আমাদের গাজার ভাইদের জন্য কি করতে পারি সে বিষয়ে লক্ষ্য রাখব। তুরস্কের দিক থেকে আমরা এ রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সেখানে জ্বালানি, অর্থনীতি, ব্যবসা পর্যটন ও প্রতিরক্ষাসহ নানা বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে।

২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিসরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে দুই দেশ।

তবে তুরস্কে ২০২৩ সালে ফেব্রুয়ারির ভূমিকম্প ও মে মাসে রিসেপ তাইয়েপ এরদোয়ানের পুনর্নির্বাচনের পর সম্পর্কের বরফ গলাতে দুপক্ষই এগিয়ে আসে। ১৩ বছর পর সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে গত জুলাই মাসে রাষ্ট্রদূত নিয়োগ দেয় তুরস্ক ও মিসর।

এমন অবস্থানের পর আজ মিসর সফরে যাচ্ছেন এরদোয়ান। সম্পর্ক জোড়াদারের পর এটাই তার প্রথম মিসর সফর। সফরকালে তিনি মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১০

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১১

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১২

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৩

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৪

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৫

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৬

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৭

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৮

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৯

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

২০
X