কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এবং মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান এবং মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত

মিসরের কাছে নিজেদের জনপ্রিয় ড্রোন বিক্রির বিষয়ে রাজি হয়েছে তুরস্ক। টানা এক দশকের বেশি সময় বিচ্ছেদের পর গত বছরই কায়রোর সঙ্গে সম্পর্ক মেরামত করে আঙ্কারা। সম্পর্ক জোড়াদানের এক বছরের মাথায় ড্রোন বিক্রির সিদ্ধান্তের কথা জানালেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। খবর রয়টার্সের।

২০১৩ সালে আঙ্কারার মিত্র মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিসরের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। পরের বছর মিসরের তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে দুই দেশ।

তবে তুরস্কে ২০২৩ সালে ফেব্রুয়ারির ভূমিকম্প ও মে মাসে রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের পুনর্নির্বাচনের পর সম্পর্কের বরফ গলাতে দুপক্ষই এগিয়ে আসে। ১৩ বছর পর সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে গত জুলাই মাসে রাষ্ট্রদূত নিয়োগ দেয় তুরস্ক ও মিসর।

আগামী ১৪ ফেব্রুয়ারি মিসর সফরে যাচ্ছেন এরদোয়ান। সম্পর্ক জোড়াদনের পর এটাই তার প্রথম মিসর সফর। সফরকালে তিনি মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, বেসরকারি এ হ্যাবার টেলিভিশনকে বলেন, সিসির সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোয়ানের এই সফরের আগে হাকান ফিদান বলেন, মিসর যেন কিছু নির্দিষ্ট প্রযুক্তি পায় সে জন্য আমাদের দুই দেশের সম্পর্ক স্বাভাবিক রাখা গুরুত্বপূর্ণ। মিসরকে ড্রোন ও অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার জন্য আমাদের একটি চুক্তি হয়েছে।

সিরিয়া, লিবিয়া, আজারবাইজান ও ইউক্রেন সংঘাতে বেশ সাফাল্য দেখিয়েছে তুরস্কের নির্মিত ড্রোন। এ জন্য বিশ্ববাজারে বর্তমানে তুর্কি ড্রোনের অনেক কদর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X