কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে আবারও মার্কিন হামলা

হুতিদের হামলার জবাবে ইয়েমেনে ইরানপন্থি এই গোষ্ঠীটির সামরিক স্থাপনায় পাল্টা হামলা করে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত
হুতিদের হামলার জবাবে ইয়েমেনে ইরানপন্থি এই গোষ্ঠীটির সামরিক স্থাপনায় পাল্টা হামলা করে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত পাঁচ এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

রোববার এক এক্সবার্তায় সেন্টকম জানায়, শনিবার হুতিদের তিনটি মোবাইল অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল, একটি মানুষবিহীন সারফেস ভেসেল ও আন্ডারওয়াটার ভেসেলে হামলা চালিয়েছেন মার্কিন সেনারা। গত ২৩ অক্টোবর লোহিত সাগরে হুতিদের আক্রমণ শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো তাদের আন্ডারওয়াটার ভেসেল মোতায়েনের বিষয়টি নজরে এসেছে।

তবে এ বিষয়ে এখানো কোনো মন্তব্য করেনি ইরানপন্থি হুতি বিদ্রোহীরা।

গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে এরই মধ্যে প্রায় ২৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। হুতিরা বলছে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি এবং ইসরায়েলি হামলার প্রতিবাদে তারা লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করে আসছে। পরে এই তালিকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নাম যুক্ত করে তারা।

মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা। হুতিদের এসব হামলার জবাবে ইয়েমেনে ইরানপন্থি এই গোষ্ঠীটির সামরিক স্থাপনায় একের পর এক পাল্টা হামলা করে আসছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীকে আনোয়ার ইব্রাহিমের উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১০

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১১

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১২

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৩

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৫

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৬

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৭

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৮

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৯

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

২০
X