কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রধানমন্ত্রী পেল ফিলিস্তিন

মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত
মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নতুন এই নিয়োগের মাধ্যমে মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের স্থলাভিষিক্ত হলেন। গাজায় ইসরাইলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে সরকারসহ পদত্যাগ করেছিলেন মোহাম্মদ শতায়েহ। বৃহস্পতিবার (১৪ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভূত করার, সরকারে সংস্কার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন আব্বাস।

আলজাজিরা জানিয়েছে, মোহাম্মদ মুস্তফা একজন অর্থনীতিবিদ এবং তিনি দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মোহাম্মদ মুস্তফা অতীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজায় ওয়াশিংটনের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে এই নিয়োগ দিলেন আব্বাস।

৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করা ছাড়াও এর আগে ফিলিস্তিনের উপপ্রধানমন্ত্রী ও অর্থনীতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফাতাহ পার্টি ফিলিস্তিনি কর্তৃপক্ষ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দলটি অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসন পরিচালনা করে। ফাতাহ ২০০৭ সালে হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X