কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করলেন মাহমুদ আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার (২৬ অক্টোবর) এক সাংবিধানিক ঘোষণায় নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেন তিনি।

সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাতে ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাহমুদ আব্বাস তার ঘনিষ্ঠ সহযোগী ও সিনিয়র কর্মকর্তা হুসেইন আল-শেখকে অস্থায়ী উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। সাংবিধানিক ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্টের পদ শূন্য হলে আল-শেখ সাময়িকভাবে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আল-শেখ বর্তমানে পিএলওর নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সর্বোচ্চ ৯০ দিনের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন’ আয়োজন করতে হবে। নিরাপত্তা বা রাজনৈতিক কারণে নির্বাচন বিলম্বিত হলে সময়সীমা একবারের জন্য বাড়ানো যেতে পারে।

নতুন ঘোষণায় ২০২৪ সালের সাংবিধানিক ডিক্রি নং ১ বাতিল করা হয়েছে, যেখানে ফিলিস্তিনি জাতীয় পরিষদের (পিএনসি) চেয়ারম্যানকে প্রেসিডেন্টের উত্তরসূরি হিসেবে নির্ধারণ করা হয়েছিল। আব্বাস বলেছেন, নতুন ব্যবস্থা ফিলিস্তিনি রাজনৈতিক কাঠামোকে ‘বিচার বিভাগ, নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগের পৃথকীকরণের নীতি’ অনুসারে আরও সুরক্ষিত করবে এবং ‘স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর’ নিশ্চিত করবে।

৮৯ বছর বয়সী মাহমুদ আব্বাস ২০০৫ সাল থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সাবেক নেতা ইয়াসির আরাফাতের মৃত্যুর পর তিনি এই পদে আসীন হন। দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন, গাজা ও পশ্চিম তীরের মধ্যে দ্বন্দ্ব এবং ২০০৬ সালের পর থেকে কোনো জাতীয় নির্বাচন না হওয়ায় তার প্রশাসন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X