কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিল ফিলিস্তিন

গাজার খান ইউনিসে ইসরায়েলি স্থল অভিযানের সময় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত
গাজার খান ইউনিসে ইসরায়েলি স্থল অভিযানের সময় ধোঁয়া উড়ছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শুক্রবার (১৫ মার্চ) ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন এই প্রস্তাব দিয়েছে সংগঠনটি। খবর আলজাজিরা ও রয়টার্সের।

হামাস সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, তিন স্তরের একটি যুদ্ধবিরতির প্রস্তাব জমা দিয়েছে হামাস। প্রতিটি স্তরে যুদ্ধবিরতি ৪২ দিন স্থায়ী হবে। এতে গাজায় ত্রাণসহায়তা বিতরণ এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ বাড়িতে ফেরত যাওয়ার বিষয় রয়েছে।

প্রথম ধাপে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরার সুযোগ দিতে গাজা সিটির পাশের সালাহ আল-দিন স্ট্রিটের বাইরে ইসরায়েলি বাহিনীকে সরে যেতে হবে। এ সময় গাজায় বন্দি প্রতি এক নারী ইসরায়েলি রিজার্ভ সেনার বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে।

চুক্তির দ্বিতীয় ধাপে গাজায় বন্দি ইসরায়েলি সেনাদের মুক্তি দেবে হামাস। তবে তার আগে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা দিতে হবে। তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজায় ইসরায়েলি অবরোধের অবসান এবং পুনর্গঠন প্রচেষ্টা শুরু করার প্রস্তাব দিয়েছে হামাস।

তবে হামাসের সবশেষ এই প্রস্তাব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহু বলছেন, হামাসের এই যুদ্ধবিরতির প্রস্তাব ‘অযৌক্তিক’। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার এক বৈঠক শেষে এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

এ ছাড়া এই বিবৃতিতে রাফা শহরে হামলার চন্য ইসরায়েলের সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়েছে। এই শহরে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় গ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X