কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাব

ইউক্রেনকে ভূমি ও সামরিক শক্তি কমানোর শর্ত

পুরোনো ছবি
পুরোনো ছবি

ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র একটি গোপন খসড়া শান্তি প্রস্তাব তৈরি করেছে বলে আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কিয়েভকে দনবাসের অবশিষ্ট অংশসহ কিছু ভূখণ্ড ছাড়তে হবে এবং সামরিক বাহিনীর আকার প্রায় অর্ধেক কমাতে হবে। নির্দিষ্ট কিছু অস্ত্র ত্যাগ করার শর্তও এতে রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমসের সূত্র বলছে, ২৮ দফার এই পরিকল্পনা রাশিয়ার দাবি-দাওয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিল রেখেই তৈরি এবং এটি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে সুবিধাজনক। রাশিয়ার সঙ্গে আলোচনা করে খসড়া প্রস্তুত করা হলেও মস্কো নতুন কোনো শান্তি পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেছে।

মিয়ামিতে ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফের বৈঠকে এই প্রস্তাব তুলে ধরা হয়। পরিকল্পনায় রুশ ভাষাকে সরকারি মর্যাদা দেওয়া এবং রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকে স্বীকৃতি দেওয়ার কথাও রয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, বড় ধরনের পরিবর্তন ছাড়া কিয়েভের পক্ষে এসব শর্তে আলোচনা করা কঠিন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে রক্তপাত বন্ধ ও স্থায়ী শান্তির জন্য কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইউক্রেন রাশিয়া যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X