কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১০:০৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে বদলে গেছে দুবাইয়ের পরিবেশ, মর্মাহত স্থানীয়রা

আমিরাতের একটি মার্কেটের দৃশ্য। ছবি : সংগৃহীত
আমিরাতের একটি মার্কেটের দৃশ্য। ছবি : সংগৃহীত

রমজান আসলেই নতুন রূপে সাজে মুসলিম দেশগুলো। সিয়াম সাধনার এ মাসে চারদিকে তৈরি হয় উৎসবের আমেজ। তেমনিভাবে রমজানে পাল্টে যেতে থাকে সংযুক্ত আরব আমিরাতের পরিবেশ। তবে পরিস্থিতি বদলে গেছে। রমজানে সেখানকার পরিবেশ নিয়ে মর্মাহত হয়েছেন স্থানীয়রা। বুধবার (০৩ এপ্রিল) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে আমিরাতে খাওয়া-দাওয়া ও প্রকাশ্যে ধূমপান চলছে। এমনকি এ মাসেও একসঙ্গে তরুণ-তরুণীদের অপ্রীতিকর অবস্থায় দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

আমিরাতে দীর্ঘদিন ধরে বসবাস করা ব্রিটিস প্রবাসী ইম্মা ব্রেইনস রমজান নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। তার এ ভিডিও প্রকাশের পর রমজানে আমিরাতের বাসিন্দাদের মধ্যে আচার-আচরণে যে পরিবর্তন এসেছে তা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গেছে, আমিরাতে রমজানেও প্রকাশ্যে খাওয়া দাওয়া বন্ধ হচ্ছে না। সেখানে অশোভন কাপড় পরে বের হচ্ছেন অনেকে। এছাড়া অশ্লীলতাও চলছে দেদার।

খালিজ টাইমসকে ইম্মা ব্রেইনস জানান, আমি মানুষকে প্রকাশ্যে খেতে ও ধূমপান করতে দেখে আশ্চর্য হয়েছি। কিছু জায়গা অবশ্য উন্মুক্ত। কিন্তু রমজানের প্রতি সম্মান প্রদর্শনের একটি ধাপ তো অন্তত থাকবে। মানুষ ও স্থানের প্রতি সম্মান প্রদর্শন ব্যবধান তৈরি করে।

আরব আমিরাতে রমজানে বিভিন্ন রেস্তোরাঁ খোলা থাকে। অন্য জাতি ও বর্ণের মানুষদের জন্য এগুলো খোলা রাখা হয়।

দেশটিতে এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়ে হামদা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এটি সম্মান প্রদর্শনের ঘাটতি। আমি এবারের রমজানে আশ্চর্য হয়েছি। মানুষ প্রকাশ্যে ধূমপান ও খাওয়া-দাওয়া করছে। যারা রোজা থাকে না তাদের কোনো গোপন স্থান বা বিশেষ জায়গায় খাওয়ার আহ্বান জানান তিনি।

আয়েশা নামের এক নারী বলেন, আমি বোনদের নিয়ে একটি থিম পার্কে গিয়েছিলাম। সেখানে একটি যুগলকে আমি কাছাকাছি আসতে দেখি। বিষয়টি আমার জন্য বিব্রতকর ছিল। কারণ আমরা পারিবারিক সৌহাদ্যপূর্ণ সমাজে বসবাস করি।

ইম্মা জানান, আমিরাতে এখন কিছু মানুষের দেহে এমন পোশাকও দেখা যায় যা তারা নিজেদের দেশেও পরেন না। তিনি দেশটির সংস্কৃতি ও রমজানকে সম্মান দেখিয়ে পোশাক পরার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X