কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

৬ মাসে ফিলিস্তিনি যোদ্ধাদের কতটা নির্মূল করতে পারল ইসরায়েল?

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকা। ছবি : সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদল হামাসকে নির্মূলে গাজায় নির্বিচারে বোমা হামলা ও সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূল না করা পর্যন্ত এ যুদ্ধ শেষ হবে না বলেও দাবি করে আসছে তেল আবিব। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের হামলায় ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এত প্রাণহানি হলেও যুদ্ধের ছয় মাস পর হামাসকে ঠিক কতটা নির্মূল করতে পেয়েছে ইসরায়েলি বাহিনী এ প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।

ইসরায়েল বলেছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং গাজার সুড়ঙ্গের বিশাল নেটওয়ার্ক ধ্বংস করেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধে মোট ১১৩ জন হামাস নেতাকে হত্যা করেছে ইসরায়েল। তাদের অধিকাংশকে যুদ্ধের প্রথম তিন মাসে হত্যা করা হয়েছে। পরের তিন মাসে তেমন হামাস নেতাকে হত্যার খবর দিতে পারেনি নেতানিয়াহু বাহিনী।

গেল ২৬ মার্চ হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার মারওয়ান ইসাকে হত্যার দাবি করে ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে যাদের হত্যা করা হয়েছে এর মধ্যে তিনিই ছিলেন সশস্ত্র গোষ্ঠীটির সবচেয়ে বড় নেতা। তবে হামাস এই তথ্য নিশ্চিত করেনি।

বিবিসি বলছে, সিনিয়র নেতা হিসাবে আইডিএফ এমন সব ব্যক্তিদের নাম প্রকাশ করে হামলায় নিহত হওয়ার দাবি করেছে, তারা আদৌ এই গোষ্ঠীর সদস্য কি না তা যাচাই করা সম্ভব হয়নি। এ তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন ছিলেন মুস্তাফা থুরায়া। জানুয়ারিতে তাকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়। তখন তিনি দক্ষিণ গাজায় একজন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করছিলেন।

এ ছাড়া লেবাননের রাজধানী বৈরুতে হামাসের রাজনৈতিক নেতা সালেহ আল আরৌরিকে হত্যা করা হয়। তবে বিবিসি জানায়, ইয়াহিয়া সিনওয়ারসহ গাজার সশস্ত্র গোষ্ঠীটির অনেক শীর্ষ নেতা এখনো বেঁচে আছেন বলে ধারণা করা হয়।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল-ফিলিস্তিনবিষয়ক সিনিয়র বিশ্লেষক মাইরাভ জোনসজেইন বলেছেন, ইসরায়েলি বাহিনী এখনো হামাসের শীর্ষ নেতাদের কাছে ঘেঁষতে পারেনি। ইসরায়েল মূলত হামাসের মূল নেতাদের আটক এবং গাজার নিয়ন্ত্রণ থেকে হামাসকে সরিয়ে দিতে চায়, কিন্তু এগুলোর কোনটাই এখনো তারা অর্জন করতে পারেনি।

এদিকে হামাসকে নির্মূল করার অংশ হিসেবে ইসরায়েল গাজার নিচে সশস্ত্র গোষ্ঠীটির বিস্তৃত টানেলের নেটওয়ার্ক ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছিল। বিবিসির অনুসন্ধানে দেখা যায়, ৩৬টি হামলায় চারশটিরও বেশি টানেল শ্যাফটের ধ্বংস করার কথা উল্লেখ করা হয়েছে। তবে শ্যাফটকে গুঁড়িয়ে দিলেও এর ভেতরে সুড়ঙ্গের নেটওয়ার্ক অক্ষত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১১

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১২

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৩

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৪

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৫

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৬

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৭

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৮

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৯

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

২০
X