কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ গাজা থেকে সেনা প্রত্যাহার ইসরায়েলের

গাজায় ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের ছয় মাস অতিবাহিত হওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানাল তেল আবিব। খবর রয়টার্স ও আলজাজিরার।

চলতি বছরের শুরু থেকে গাজায় সেনা সংখ্যা কমিয়ে আনছে ইসরায়েল। মূলত রিজার্ভ সেনাদের ওপর চাপ হ্রাস এবং গাজায় মানবিক পরিস্থিতি উন্নত করতে প্রধান মিত্র যুক্তরাষ্ট্র কর্তৃক চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ফলে এখন দক্ষিণ গাজায় মাত্র একটি ইসরায়েলি ব্রিগেড অবস্থান করছে।

রোববার (৭ এপ্রিল) এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আজ রোববার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৯৮তম কমান্ডো ডিভিশন খান ইউনিসে তার মিশন শেষ করেছে। পরে অভিযানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে এ ডিভিশনটি গাজা উপত্যকা ছেড়েছে।

তবে সেনা প্রত্যাহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কারণের কথা জানায়নি ইসরায়েল। এ ছাড়া এই সেনা প্রত্যাহারের ফলে দক্ষিণ গাজার রাফা শহরের আসন্ন ইসরায়েলি হামলা বিলম্বিত হবে কি না সেটাও স্পষ্ট না। বহু দিন ধরে হামাসকে নির্মূল করার নামে সেখানে হামলার কথা বলে আসছেন ইসরায়েলি নেতারা।

এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান বলেছেন, সেনা প্রত্যাহারের এই দাবি ইসরায়েলের নতুন কৌশল হতে পারে। আমাদের বলা হয়েছে, এই নতুন কৌশল কার্যকর করার জন্য তাদের এত সেনার প্রয়োজন নেই।

তিনি বলেন, আপনি যদি ইসরায়েলি সামরিক বিশ্লেষকদের কথা শোনেন, তাহলে আপনি এসব বিষয়ে ভিন্ন জিনিস দেখতে পাবেন। আমরা যা শুনছি তা হলো রাফায় স্থল অভিযানের প্রস্তুতি গ্রহণের জন্য এটি ইসরায়েলের পুনরায় সেনা মোতায়েন কার্যক্রম হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১০

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১১

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১২

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৩

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৪

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৫

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১৬

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১৭

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১৮

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৯

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

২০
X