কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১২:০০ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের দিনে ইসরায়েলি হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে যাওয়া বসতি। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে যাওয়া বসতি। ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে মুসলিমরা মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উদযাপনের মেতেছেন। তবে ঠিক একই সময় আতঙ্কে তিন কাটাচ্ছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। তবে ঈদের দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় ১২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঈদের দিনও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২৫৬ জন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জনে পৌঁছেছে। এ ছাড়া যুদ্ধে মোট আহত হয়েছেন ৭৬ হাজার ৪৯ জন।

এদিকে গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়াতে ইসরায়েলকে চাপ দেওয়ার কথা ভাবছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং ফ্রান্স। তারা জানিয়েছে, গাজাবাসীর জন্য সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া যেতে পারে। এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাদের এ হামলা থেকে স্কুল, শরণার্থী ক্যাম্প, মসজিদসহ কোনো স্থাপনাই রেহায় পায়নি। এ ছাড়া ইসরায়েলি সেনাদের তাণ্ডবের ফলে উপত্যকার প্রায় ২০ লাখের বেশি মানুষ বাড়িছাড়া হয়েছেন। বর্তমানে পুরো উপত্যকা বসতির জনপদে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X