কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১১:০৪ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে গোলাগুলি, আহত ৩

গোলাগুলির পর বিষন্ন মনে ‍স্থানীয়রা। ছবি : সংগৃহীত
গোলাগুলির পর বিষন্ন মনে ‍স্থানীয়রা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপনে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি আউটডোর ইভেন্টে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। ওয়েস্ট ফিলাডোলফিয়ার ওই এলাকাটিতে প্রায় এক হাজার মানুষ ঈদ উদযাপনের জন্য সমাবেত হয়েছিলেন।

ফিলাডোলফিয়া পুলিশ বিভাগের কমিশনার কেভিন জে বেথেল বলেন, ঈদুল ফিতর উদযাপনের কাছাকাছি এলাকায় তরুণরা সক্রিয়ভাবে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এতে কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, খোলা আকাশের নিচে আয়োজিত অনুষ্ঠানে এক হাজার লোক উপস্থিত ছিল। সেখানে দুই দলের মধ্যে গোলাগুলি হয়। এতে এক প্রাপ্তবয়স্ক আহত হন এবং ১৫ বছর বয়সী এক সন্দেহভাজনের পায়ে ও কাঁধে গুলি করে পুলিশ।

তিনি জানান, গুলিবিদ্ধ কিশোরের অবস্থা স্থিতিশীল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া অপর এক ব্যক্তি হাতে গুলির আঘাত নিয়ে কাছাকাছি হাসপাতালে গেছেন। এ ছাড়া এক শিশু পথচারী ঘটনাস্থল থেকে পালানোর সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় কর্তৃপক্ষ পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। এগুলো বন্দুকযুদ্ধে ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, যেসব কর্মকর্তারা পার্কিংয়ে টিকিট বিক্রি করছিলেন তারা সেখানে দুপুর আড়াইটার দিকে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে যান। এ সময় সেখানে ৩০টির বেশি গুলি ছোড়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলের কাছাকাছি গিরার্ড মিট মার্কেটের এক কর্মচারী ফক্স নিউজের এক সহযোগী প্রতিষ্ঠানকে বলেন, তিনি গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গে ২০ থেকে ৩০টির মতো শিশু আশ্রয় নিতে তার দোকানে ছুটে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X