কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১০:৫৩ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে, মার্কিন রণতরীর অবস্থান পরিবর্তন

মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলে ইরান হামলা করতে পারে এমন শঙ্কায় মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান পরিবর্তন করতে শুরু করেছে। খবর দ্য টেলিগ্রাফের।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, ইরানের যে কোনো হামলার জন্য যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ প্রস্তুত রয়েছে। এটা নিশ্চিত করার জন্য মার্কিন রণতরীর অবস্থান পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী 'ইউএসএস আইজেনহাওয়ার'সহ নৌবাহিনীর আরও যুদ্ধযান বর্তমানে লোহিত সাগর ও ভূমধ্যসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। আগামী দুদিনের মধ্যে এ হামলা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চলে এ হামলা হতে পারে। তবে তেহরান তেল আবিবে হামলার ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের মার্কিনসহ পশ্চিমা মিত্ররা মনে করে যে দেশটিতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা অত্যাসন্ন। হামলায় ইসরায়েলের সরকারি বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও জানিয়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে, উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ইরান সম্ভাব্য এ হামলায় ব্যবহার করতে পারে। আগামী কয়েক দিনের মধ্যে এ হামলা হতে পারে।

আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমগুলো বলছে, সব ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে পারে তেহরান। এমন উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার ( ১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কয়েকজন কর্মকর্তাসহ নিহত হন ১৩ জন। এ হামলার জন্য ইসরায়েল দায়ী বলে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েল এ হামলায় দায় স্বীকার করেনি। তবে, ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, এ হামলার জবাব দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X