কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৫, ০২:৪৭ এএম
আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ
পারমাণবিক অস্ত্র প্রকল্প

ট্রাম্পের সিদ্ধান্তে বহু বছর পিছিয়ে গেল ইরানিরা

আয়াতুল্লাহ আলী খামেনি ও পারমাণবিক নির্দেশক। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলী খামেনি ও পারমাণবিক নির্দেশক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে নয় বরং এর পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধে রয়েছে। এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকান হামলার ফলে এই কর্মসূচি অনেক দূর পিছিয়ে গেছে। খবর রয়টার্সের।

ভ্যান্স এনবিসির মিট দ্য প্রেস উইথ ক্রিস্টেন ওয়েলকার শোতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই। আমরা ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুদ্ধে রয়েছি। আমি মনে করি, আমরা তাদের কর্মসূচিকে অনেক দূর পিছিয়ে দিয়েছি। আমি মনে করি, ইরানিদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে আরও অনেক, অনেক বছর লাগবে।

ভ্যান্স বলেন, আমরা শাসন পরিবর্তন চাই না। আমরা এটিকে দীর্ঘায়িত করতে চাই না... আমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে চাই এবং তারপর ইরানিদের সঙ্গে এখানে দীর্ঘমেয়াদি সমাধান নিয়ে কথা বলতে চাই।

তিনি আরও বলেন, ইরানে হামলার চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়েছেন ট্রাম্প এবং হামলার পর থেকে তেহরান থেকে ওয়াশিংটন কিছু পরোক্ষ বার্তা পেয়েছে। ইরানের মাটিতে সৈন্য পাঠানোর কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে বলেছেন, তার বাহিনী ফোরদো, নাতানজ এবং ইসফাহানে ইরানের তিনটি পারমাণবিক সাইটে বোমা হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ফোরদো স্থাপনায় বি-২ স্টেলথ বোমারু বিমান দিয়ে ছয়টি বাঙ্কার-বাস্টার বোমা ফেলেছে এবং নাতানজ ও ইসফাহান স্থাপনায় সাবমেরিন থেকে নিক্ষেপিত কয়েক ডজন ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে।

এই হামলাগুলো ১৩ জুন থেকে মার্কিন-সমর্থিত ইসরায়েলি সামরিক হামলার সর্বশেষ উত্তেজনা হিসেবে এলো। অপরদিকে ইসরায়েলের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে তেহরান।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X