কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আরব বিশ্বে সবচেয়ে বেশি সিনেমা হল সৌদিতে

সিনেমা হলে মুভি দেখছেন সৌদিরা। ছবি : সংগৃহীত
সিনেমা হলে মুভি দেখছেন সৌদিরা। ছবি : সংগৃহীত

প্রায় চার দশক পর ২০১৮ সালে সৌদি আরবে পুনরায় সিনেমা হল চালু করা হয়। এরপর দেশটিতে দ্রুতগতিতে সিনেমা হল ও প্রদর্শনীর স্থান বৃদ্ধি পেয়েছে। নতুন করে সিনেমা হল খুলে দেয়ার ৬ বছরপূর্তি উদ্‌যাপন করেছে সৌদি আরব।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে সৌদিতে সিনেমা হল রয়েছে ৬৬টি। এসব হলে রয়েছে ৬১৮টি পর্দা। ২২টি শহরজুড়ে থাকা এসব সিনেমা হলে ৬৩ হাজার ৩০০ আসন রয়েছে, যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গত ছয় বছরে সৌদিতে প্রায় ১ হাজার ৯০০ সিনেমা প্রদর্শিত হয়েছে। যার মধ্যে ৪৫টি সৌদির নিজস্ব। এসব সিনেমা প্রদর্শনীর মাধ্যমে আয় হয়েছে ৩ দশমিক ৭ বিলিয়ন রিয়াল। শুধু গত বছর দেশটিতে ১৬ হাজার ৬০০ মিলিয়ন টিকিট বিক্রি হয়েছে।

সিনেমা প্রদর্শনীর পাশাপাশি সিনেমা বিষয়ক বিভিন্ন উৎসবও আয়োজন করছে দেশটি। গত সপ্তাহে দেশটিতে গালফ সিনেফা উৎসব অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছাতে বিশ্বের অন্যান্য দেশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে এ মুসলিম দেশ।

গত মাসে সৌদি ফিল্ম কমিশন চীনের বোনা ফিল্ম গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মাধ্যমে সৌদির ছবি চীনের বাজারে প্রবেশের সুযোগ পায়। চুক্তির মাধ্যমে এই দুই দেশ প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং যৌথ সিনেমা তৈরিতে অর্থায়নসহ নিজেদের মধ্যে বিভিন্ন সহযোগিতার দ্বার উন্মোচন করে।

সৌদি সরকার পাঁচটি দেশে সৌদি ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছে। ‘সৌদি ফিল্ম নাইট' নামে মরক্কো, অস্ট্রেলিয়া, চীন, ভারত ও মেক্সিকোতে সৌদি চলচ্চিত্র দেখানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১২

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৩

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৪

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৫

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৬

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৭

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৮

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৯

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

২০
X