কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৭:৫০ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে মিলিয়নিয়ার হলেন বাংলাদেশিসহ ১৬ শ্রমিক!

নামিদামি গাড়ির পাশে শ্রমিকরা। ছবি : সংগৃহীত
নামিদামি গাড়ির পাশে শ্রমিকরা। ছবি : সংগৃহীত

জীবনে কে না কোটিপতি হতে চায়! অঢেল সম্পত্তি সে তো সবার চাওয়া আর আকাঙ্ক্ষার বস্তু। তবে তা পায়ও বা কতজন। তবে শ্রমিকদের এবার সেই সুযোগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এক দিনের জন্য মিলিয়নিয়ার হয়েছেন এক বাংলাদেশিসহ ১৬ শ্রমিক। শনিবার (০৪ মে) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক শ্রমিক দিবসের উপলক্ষে এমন উপহার পেয়েছেন দুবাইয়ের ১৬ শ্রমিক। তাদের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন। তারা একটি দিন মিলিয়নিয়ারদের মতো করে কাটিয়েছেন।

দিবসটিতে এসব শ্রমিকদের তাদের স্বপ্নের জীবনের পোশাক পরেন। এরপর তাদের বিলাসবহুল গাড়িতে করে শহরের চারপাশে ঘোরানো হয়। এমনকি তারা সমুদ্রভ্রমণে যান এবং ব্যক্তিগত ইয়টে করে পার্টি করেন। এ ছাড়া দিনটিতে তাদের পাঁচতারকা হোটেলে রাত কাটানোর সুযোগ এবং বিলাসবহুল রেস্টেুরেন্টের খাবার পরিবেশন করা হয়।

সংবাদমাধ্যম জানিয়েছে, এ ধরনের সুবিধা পাওয়া ব্যক্তিরা দুবাইয়ের শীর্ষস্থানীয় কোম্পানি ওয়াল্ডস্টারের কর্মী। আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাদের গোল্ডেন অ্যাচিভমেন্ট তুলে দেওয়া হয়। একইসঙ্গে তাদের ‘লাইফটাইম গিফট’ দেওয়া হয়।

মিলিয়নারের জীবনযাপনের সুযোগ পাওয়া ভারতীয় কর্মী রামদয়াল জানান, তিনি দুবাইয়ে অসংখ্য পাঁচতারকা হোটেলে কাজ করেছেন। তবে তিনি কখনো কোনো পাঁচতারকা হোটেলে থাকেননি। আট বছর ধরে কাজ করা এ শ্রমিক বলেন, আমি আমি কল্পনাও করিনি, আমি একটি পাঁচতারা হোটেলে অতিথি হবো।

তিনি বলেন, এটি একটি দুর্দান্ত অনুভূতি যা আমি এটি ভাষায় প্রকাশ করতে পারব না। প্রতিদিন আমরা আমাদের কর্মক্ষেত্রে যাওয়ার সময় শত শত বিলাসবহুল গাড়ি দেখি। আমি সৌভাগ্যবান যে আমি একবার এসব গাড়িতে চড়তে পেরেছি।

যেভাবে কাটালেন দিন

দুবাইয়ের এ শ্রমিকদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর তাদের জন্য নির্ধারিত পোশাক দেওয়া হয়। এরপর তাদের জন্য সরবরাহ করা হয় ফেরারি, ল্যাম্বরগিনি এবং বেন্টলির মতো বিলাসবহুল গাড়িতে করে দুবাইয়ে ঘোরানো হয়।

ঘোরাফেরার পর প্রথমে তাদের দুবাই মেরিনাতে বিরতি দেওয়া হয়। সেখানে তারা ইয়টে করে পার্টি করেন এবং কেক কেটে উদযাপন করেন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় থাকার জন্য নির্ধারিত পাঁচ তারকা হোটেলে।

দুবাইয়ের এ কোম্পানিতে ১২ বছর ধরে কাজ করছেন বাংলাদেশি শ্রমিক জাহিদ। তিনি বলেন, এমন সুযোগ জীবনে খুবই কম মানুষের ভাগ্যে জোটে। এটি আমাদের জন্য স্বপ্ন। এমন অভিজ্ঞতা সত্যি অনেক আনন্দের।

এমন সুযোগ দেওয়া ওয়াল্ড স্টার হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাদ বলেন, এ ধরনের উদ্যোগকে ‘ওয়ান ডে মিলিয়নিয়ার’ বলা হয়। কর্মীদের উন্নত জীবনের অভিজ্ঞতা দিতে এমন আয়োজন করা হয়ে থাকে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১০

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১১

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১২

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৩

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৪

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৫

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৬

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

১৭

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১৯

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

২০
X