কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলা করতে নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইহুদিবাদী ইসরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালাতে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা। নতুন উন্মোচিত এই ক্ষেপণাস্ত্রের নাম ‘জিহাদ মুগনিয়া’। এটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইহুদিবাদী ইসরায়েলের একটি সেনা সমাবেশে কয়েকটি ‘জিহাদ মুগনিয়া’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

জিহাদ মুগনিয়া হচ্ছেন হিজবুল্লাহর সাবেক একজন যোদ্ধা যিনি ২০১৫ সালে ইসরায়েলি গুপ্তচরদের হামলায় শহীদ হয়েছিলেন। তার নামে নতুন ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে।

হিজবুল্লাহ তাদের বিবৃতিতে বলেছে, নতুন ক্ষেপণাস্ত্র তার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে এবং বেশ বড় রকম ক্ষয়ক্ষতি করতে পারে। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক যানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

এছাড়া, ইসরায়েলের হুনিন ব্যারাকে মোতায়েন কয়েকটি টেকনিক্যাল ডিভাইসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর গাজায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ যোদ্ধারা দখলদারদের বিরুদ্ধে নানা সময়ে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হিজবুল্লাহর হামলা বন্ধ হবে না বলে ঘোষণা করেছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১০

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১১

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১২

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৩

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৪

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৫

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৬

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৭

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৮

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৯

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

২০
X