কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি ট্যাংকে নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা

গাজায় আহত এক ইসরায়েলি সেনাকে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
গাজায় আহত এক ইসরায়েলি সেনাকে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত

নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর ওপর গেরিলা হামলা চালিয়েছে। তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) অত্যাধুনিক ট্যাংক।

অভিযানের পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে। এ-সংক্রান্ত ভিডিও আল জাজিরা আরবির হাতে এসেছে। পরে ভিডিও ক্লিপগুলো যাচাই করে এর সত্যতা পেয়েছে সংবাদমাধ্যমটি।

বুধবারের (১৫ মে) এক প্রতিবেদনে বলা হয়, গাজার রাফায় ইসরায়েলি ট্যাংকে এ হামলা করেন কাসাম ব্রিগেডের সদস্যরা। হামাসের সামরিক শাখার একটি শক্তিশালী ইউনিট এটি।

ভিডিওতে দেখা যায়, রাফা শহরে ট্যাংক ও বুলডোজার নিয়ে অবস্থান করছে দখলদার সেনারা। ফিলিস্তিনি যোদ্ধারা পার্ক করা ইসরায়েলি ট্যাংকের খুব কাছের একটি টানেল থেকে হঠাৎ উঠে আসেন। তাদের হাতে ছিল ট্যাংক বিধ্বংসী মাইন।

মাটির নিচ থেকে যোদ্ধাদের উঠে আসার ঘটনা ছিল অপ্রত্যাশিত। সেখানে অবস্থান করা দখলদার সেনারা সড়ক, খোলা মাঠ, ভবনের দিকে নজর রাখছিলেন।

এ সুযোগে যোদ্ধারা মাইন নিয়ে সেনাদের চোখ ফাঁকি দিয়ে ট্যাংকের দিকে এগিয়ে যান। তা কৌশলে ট্যাংকের নিচে স্থাপন করেন। এরপরই দৌড়ে টানেলে ঢোকার প্রাক্কালে বিস্ফোরণ ঘটে। ঠিক এ সময় টানেল থেকে আধো বের হয়ে কাঁধে বহনযোগ্য মর্টার শেল ছোড়েন আরেক যোদ্ধা। নিমিষেই বিধ্বস্ত হয় গোলাবারুদভর্তি ট্যাংক।

এ যোদ্ধাদের নাগাল পায়নি ইসরায়েলিরা। তারা নিরাপদে টানেলের গভীরে চলে যান। এ কাজে তিন থেকে চারজন স্বাধীনতাকামী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১০

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১১

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১২

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

১৩

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

১৪

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

১৫

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

১৬

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১৭

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১৮

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X