কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র ছাড়তে যে শর্ত দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা

গাজায় ইসরায়েলি ট্যাংক। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি ট্যাংক। ছবি : সংগৃহীত

অস্ত্র ছাড়তে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি এজন্য একটি শর্ত দিয়েছে। শর্ত মানলে অস্ত্র ছাড়ার ঘোষণা দিয়েছে তারা।

সোমবার (২৭ অক্টোবর) আলজাজিরার বরাতে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গোষ্ঠীটির শীর্ষ নেতা খালিল আল-হাইয়া জানিয়েছেন, হামাস, ফাতাহ এবং অন্যান্য ফিলিস্তিনি দলগুলো গাজা শাসনে টেকনোক্র্যাট কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে। প্রস্তাবিত কমিটিটি অস্থায়ী হবে এবং এর কাজ হবে ফিলিস্তিনি নির্বাচন আয়োজন ও একটি জাতীয় ঐক্য সরকার গঠনের পথ সুগম করা। তবে, তিনি কখন এই কমিটি গঠিত হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা উল্লেখ করেননি।

আল-হাইয়া জানান, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস তাদের অস্ত্র সমর্পণ করবে না।

৭ অক্টোবরের হামলার প্রসঙ্গে আল-হাইয়া বলেন, ৭ অক্টোবর ছিল ৭৭ বছরের দখলদারিত্বের স্বাভাবিক ফল। এই হামলা — আমাদের জনগণের বেদনা, শহীদ ও বন্দিদের ত্যাগ সত্ত্বেও — ফিলিস্তিনি ইস্যুটিকে এক নতুন পর্যায়ে নিয়ে গেছে এবং দখলদারিত্বের আসল চেহারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত করেছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে, তাতে কোন দেশের সেনারা অংশ নেবে— সে সিদ্ধান্ত নেবে ইসরায়েল।

রোববার (২৬ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, আমরা আমাদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করি। কোন বাহিনী আমাদের কাছে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য, সেটি ইসরায়েলই নির্ধারণ করবে। আমরা সবসময় এভাবেই কাজ করেছি এবং ভবিষ্যতেও করব।

তিনি আরও বলেন, আমাদের এই অবস্থান যুক্তরাষ্ট্রের কাছেও গ্রহণযোগ্য। সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তারাও তা পরিষ্কারভাবে জানিয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X