কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হেরে যাচ্ছে ইসরায়েল, বিস্ফোরক মন্তব্য মোসাদের সাবেক উপপ্রধানের

মোসাদের লোগো (বায়ে), গাজায় ইসরায়েলি সেনারা (ডানে)। ছবি : সংগৃহীত
মোসাদের লোগো (বায়ে), গাজায় ইসরায়েলি সেনারা (ডানে)। ছবি : সংগৃহীত

গাজায় আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে চলা এ হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। এমনকি নিজেদের গুলিতেও নিজেরা নিহতের মতো ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মোসাদের সাবেক উপপ্রধান রাম-বেন বারাক।

শনিবার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলে পার্লামেন্ট নেসেট সদস্য ও গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক বলেন, গাজায় চলমান যুদ্ধ নিরর্থক। শেষ দিকে এসে এখন ইসরায়েল হেরে যাচ্ছে। এমনকি তারা অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে।

ইসরায়েলি পাবলিক রেডিওকে তিনি বলেন, ইসরায়েলের এ যুদ্ধে নির্দিষ্ট লক্ষ্যের অভাব রয়েছে। এটা স্পষ্ট যে আমরা এ অভিযানের নির্দিষ্ট লক্ষ্য হারিয়ে ফেলেছি।

মোসাদের সাবেক উপপ্রধান বলেন, আমাদের একই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং শেষে এসব জায়গায় আমাদের সেনা হারাতে হচ্ছে। আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হচ্ছে।

তিনি আরও বলেন, চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিরও অবনতি হচ্ছে এবং কোথাও আমরা সফল হতে পারছি না।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানায় সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ওই চিঠিটে বলা হয়েছে, গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল। আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ। তাই মনে করা হচ্ছে, এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু।

রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম, গ্রুপ সেভেনের সদস্য দেশ- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে। তবে পিঠ টান দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র। গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড চিঠিতে সই করেছে। এসব দেশের অধিকাংশের কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল।

চিঠিতে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা জানায়, নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও দেশটিকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। গেল ৭ অক্টোবর ইসরায়েলের ভেতর ঢুকে হামাসের হামলার ঘটনার পর একই মাসের শেষদিকে নেতানিয়াহু প্রশাসন পাল্টা পদক্ষেপ নেয়, তবে তা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে, তারা রাফায় পূর্ণমাত্রার অভিযানের বিরোধী। একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে তারা। কিন্তু ইসরায়েল বলছে, তারা গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এর ভিন্ন চিত্রই দেখা মিলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X