কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ১০:৪৮ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে প্রথমবার সাঁতারের পোশাকে নারী ফ্যাশন শো

সৌদিতে নারীদের ফ্যাশন শো। ছবি : সংগৃহীত
সৌদিতে নারীদের ফ্যাশন শো। ছবি : সংগৃহীত

নারীদের বিষয়ে একে একে উদার হচ্ছে সৌদি আরব। ড্রাইভিং থেকে শুরু করে নানা জায়গায় নারীদের একে একে সুযোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের এ দেশটি। এবার প্রথমবারের মতো সাঁতারের পোশাকে দেশটিতে নারীদের ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে।

সাঁতারের এ আয়োজনের মাধ্যমে প্রথমবারের ইতিহাস গড়ল সৌদি আরব। শনিবার (১৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদির পশ্চিমাঞ্চলের উপকূলের সেন্ট রেগিস রেড সি রিসোর্টে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়। এটি রেড সি গ্লোবালের একটি অংশ যা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এর গিগা প্রজেক্টের তথাকথিত অংশ। দেশটি তেলের ওপর নির্ভরতা কমাতে অন্যান্য খাতে প্রাধান্য দিচ্ছে।

সৌদিতে আয়োজিত এ ফ্যাশন শোর পোশাকের ডিজাইন করেছেন মরক্কোর ইয়াসমিনা কাঞ্জাল। তিনি এএফপিকে বলেন, সৌদি সত্যি খুব রক্ষণশীল। আমরা মার্জিত পোশাক দেখানোর চেষ্টা করেছি যা আরববিশ্বের প্রতিনিধিত্ব করে।

তিনি বলেন, আমরা যখন এখানে এসেছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে, সৌদি আরবে সাঁতারের পোশাকে ফ্যাশন শো ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ এবারই প্রথমবারের মতো আমরা এ ধরনের আয়োজন করছি।

শাখ মোহাম্মদ নামের এক সিরিয়ান ফ্যাশন ইনফ্লুয়েন্সার এ শোতে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি এটি নিয়ে মোটেও অবাক হয়নি। কারণ সৌদি ফ্যাশন ও পর্যটন খাতকে সমৃদ্ধ করতে অনেকদিন ধরেই উন্মুক্ততা দেখাচ্ছে।

ফরাসি ডিজাইনার রাফায়েল সিমাকোরবে জানান, এ শোতে শালীনতবিরোধী কিছু দেখিনি। সৌদিতে এ ধরনের আয়োজন বড় অর্জন ছিল।

তিনি বলেন, এমন আয়োজন দুঃসাহসিক কাজ ছিল। আমি এটির অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X