কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য বিদেশি সহায়তা বন্ধের উদ্যোগ ইসরায়েলের

ইসরায়েলের পার্লামেন্ট। ছবি : সংগৃহীত
ইসরায়েলের পার্লামেন্ট। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের আরও কোণঠাসা করার উদ্যোগ নিয়েছে ইসরায়েল। তারা জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য বিদেশি সহায়তা মিশন চালাতে দেবে না। এ সংক্রান্ত একটি বিল ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রাথমিকভাবে পাস হয়েছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৫ জুন) বিলটি পাস হয়। তাতে বলা হয়, জেরুজালেমে অ-ইসরায়েলিদের জন্য (ফিলিস্তিনিদের জন্য) সেবা কার্যক্রমের লক্ষ্যে কূটনৈতিক মিশন খোলা নিষিদ্ধ করা হবে।

বিলটি ১৮-৭ ভোটে পাস হয়। আইনে পরিণত হতে এখনও আরও তিনটি ভোটে পাস হতে হবে।

বিলটিতে উল্লেখ আছে, কোনো বিদেশি রাজনৈতিক পক্ষকে জেরুজালেমে কূটনৈতিক মিশন খুলতে বা পরিচালনা করার অনুমতি দেবে না ইসরায়েল। যুক্তি হিসেবে বলা হয়, এসব মিশন ইসরায়েলের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করতে পারে।

জেরুজালেমকে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি পক্ষই পবিত্র শহর মনে করে। আন্তর্জাতিকভাবে এটি দ্বিখণ্ডিত শহরের তকমা পেয়েছে। এখানে সরাসরি বিমান হামলা না চালালেও ইসরায়েলের আগ্রাসন থেমে নেই। তারই একটি নমুনা বিদেশি সহায়তা মিশন বন্ধের চেষ্টা।

এদিকে গাজায় ইসরায়েলের হামলা চলছেই। গাজায় এবার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৭ জন নিহত হয়েছেন। গাজা মিডিয়া অফিস এ দাবি করেছে। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) নুসেইরাত এলাকায় স্কুলটি পরিচালনা করছিল। এটি উদ্বাস্তুদের আবাস হিসেবেও ব্যবহার করা হচ্ছিল।

সংবাদমাধ্যমটির বৃহস্পতিবারের (৬ ‍জুন) এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী হামলার দায় স্বীকার করেছে। তবে তারা স্কুলকে টার্গেট করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, বিদ্যালয়টি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও তারা অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় সাড়ে ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ছাড়া ৮৩ হাজারের বেশি আহত হয়েছেন। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X