কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১০:৩৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে চাঁদ দেখার আহ্বান, ঈদ কবে জানা যাবে আজ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (০৬ জুন) দেশটির সুপ্রিম কোর্ট নাগরিকের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরবি হিজরি ক্যালেন্ডার অনুসারে আজ জিলকদ মাসের ২৯তম দিন। ফলে পশ্চিম আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে সৌদিসহ মধ্যপ্রাচ্যে কাল থেকে জিলহজ মাস শুরু হবে। ফলে আগামী ১৬ জুন এসব দেশে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ পালিত হবে।

ইসলাম ধর্মের বিধান অনুসারে জিলহজ মাসের দশম দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। এ সময় আল্লাহর নির্দেশনা অনুসারে পশু কোরবানি দেন মুসলিমরা।

সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, সাধারণ মানুষদের কেউ যদি খালি চোখে বা কোথাও জিলহজ মাসের চাঁদ দেখতে পান তাহলে তিনি যেন কোর্টে গিয়ে অবহিত করেন।

ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহা ও হজের তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে গত মাসে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করে মিসর। দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউট জানায়, আগামী ১৬ জুন কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে।

মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্র জানায়, হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের প্রথম দিন আগামী ৭ জুন হতে পারে। ফলে জ্যোতিবিদদের হিসাব অনুসারে পবিত্র ঈদুল আজহার প্রথম দিন ১৬ জুন তথা শনিবার হবে।

দেশটির জ্যোতিবিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা রাবেহ বলেন, সৌর গবেষণা ল্যাবরেটরির গণনা অনুসারে আগামী ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে।

তিনি জানান, গণনায় দেখা গেছে কায়রোর সময় অনুযায়ী আগামী ৫ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। এ দিনটি হবে জিলকদ মাসের ২৯তম দিন।

তিনি আরও জানান, ওইদিনই মক্কায় অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট ও কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এ ছাড়া মিসরের অন্যান্য অঞ্চলে ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত নতুন চাঁদ দেখা যাবে।

মিসরের এ জ্যোতিব্যিদ জানান, আরব বিশ্বের দেশগুলোতে অর্ধচন্দ্রটি ওইদিন ১ থেকে ২৮ মিনিট পর্যন্ত দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যে চাঁদ দেখার পরের দিন বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে মিসরের জ্যোতিবিদ্যা কেন্দ্রের তথ্য অনুসারে বিষয়টি সঠিক হলে তার পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১০

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১১

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১২

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৩

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৪

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৫

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৬

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৭

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৮

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

২০
X