কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিচ্ছেন নেতানিয়াহু!

বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অভিযান নিয়ে নিজেদের মধ্যে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের। গাজায় এ অভিযানের জেরে পদত্যাগ করেছেন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার দুই সদস্য। ফলে মন্ত্রিসভা ভেঙে দিতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সোমবার (১০ জুন) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার দুই সদস্য বেনি গান্টজ এবং গাদি আইজেনকোট পদত্যাগ করেছেন। ফলে এখন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার কথা বিবেচনা করছেন নেতানিয়াহু।

গান্টজ এবং আইজেনকোট জাতীয় ঐক্য পার্টির সদস্য। এ দলটি নেসেটের ১২০ আসনের মধ্যে ১২টি আসন দখল করে আছে। তারা নেতানিয়াহুর বিরুদ্ধে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য নীতি অনুসরণ করার অভিযোগ তুলেছেন। এছাড়া তারা যতদ্রুত সম্ভব আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন।

এ দুই সদস্যের অভিযোগ, গাজা যুদ্ধে নেতানিয়াহু নিজের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে হামাসকে নিঃশেষ ও জিম্মিদের ফেরাতে ব্যর্থ হয়েছেন তিনি।

ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, গান্টজের পদত্যাগের কারণে যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন নেতানিয়াহু।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, বেনি গান্টজ পদত্যাগ করলেও তাৎক্ষণিক কোনো বিপদে পড়ছেন না নেতানিয়াহু। কেননা গান্টজের দল নেতানিয়াহুর জোট সরকারের শরিক নয়। তাই আপাতত পতন হচ্ছে না নেতানিয়াহু সরকারেরও।

জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে গান্টজ পদত্যাগ করলেও ইসরায়েলি সংসদ নেসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে। বর্তমানে নেসেটের ১২০ আসনের মধ্যে ৬৪টি নেতানিয়াহুর জোট সরকারের দখলে রয়েছে। তবে গান্টজ সরকার ছাড়ায় ইসরায়েলি জরুরি মন্ত্রিসভায় এখন নেতানিয়াহুর লিকুদ পার্টি ব্যতীত অন্য কোনো দলের প্রতিনিধি রইল না।

গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ব্যাপক চাপের মুখে রয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের পশ্চিমা মিত্র এবং জিম্মি পরিবার এই চাপ সৃষ্টি করছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জন্য এখন যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিলেন নেতানিয়াহু। তিন সদস্যের এই মন্ত্রিসভায় অন্যতম সদস্য ছিলেন বেনি গান্টজ। যুদ্ধকালীন মন্ত্রিসভার কাজ ছিল গাজা যুদ্ধের তদারকি করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X