বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ
ওয়াশিংটন পোস্টের জরিপ

গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি

গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ ইহুদি নাগরিক। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ করেছে, আর প্রতি ১০ জনের চারজন মনে করেন—ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।

এই তথ্য উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জরিপে।

যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায় ঐতিহাসিকভাবে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও সমর্থক। কিন্তু সাম্প্রতিক এই জরিপ ইঙ্গিত দিচ্ছে—গাজা যুদ্ধ ইসরায়েল-সমর্থক মার্কিন ইহুদিদের মধ্যে এক ‘ঐতিহাসিক বিভাজন’ তৈরি করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালিয়ে প্রায় ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনকে জিম্মা করে। এরপর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজার মানবিক বিপর্যয় ভয়াবহ আকার নেয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, দুই বছরে ইসরায়েলি অভিযানে অন্তত ৬৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং পুরো অঞ্চল এখন খাদ্য ও চিকিৎসা সংকটে জর্জরিত।

নেতানিয়াহুর প্রতি আস্থাহীনতা

জরিপে অংশ নেওয়া ৬৮ শতাংশ ইহুদি বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অসন্তুষ্ট। তাদের মধ্যে প্রায় অর্ধেক (৪৮ শতাংশ) বলেছেন, নেতানিয়াহুর নেতৃত্ব ‘অত্যন্ত দুর্বল’। পাঁচ বছর আগের পিউ রিসার্চ সেন্টারের জরিপের তুলনায় এটি প্রায় ২০ শতাংশ বৃদ্ধি।

তবে ইহুদিদের মধ্যে হামাসবিরোধী মনোভাব অত্যন্ত প্রবল। ৯৪ শতাংশ ইহুদি মনে করেন, হামাসও ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে।

গাজা অভিযানে ইসরায়েলের ভূমিকা নিয়ে মার্কিন ইহুদিদের মধ্যে মতভেদও চোখে পড়েছে। ৪৬ শতাংশ এখনো অভিযানের পক্ষে, আর ৪৮ শতাংশ এর বিরোধিতা করছেন। তুলনামূলকভাবে এটি যুক্তরাষ্ট্রের সামগ্রিক জনগণের চেয়ে অনেক বেশি সমর্থন। জুলাই মাসে গ্যালাপের এক জরিপে দেখা যায়, সব আমেরিকানের মধ্যে মাত্র ৩২ শতাংশ ইসরায়েলের অভিযানকে সমর্থন করেন, আর ৬০ শতাংশ তা নিন্দা করেন।

‘সহানুভূতি ছিল, কিন্তু এখন ঘৃণা জন্মেছে’

ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলার সময় জরিপে অংশ নেওয়া অনেকেই জানিয়েছেন, শুরুতে তারা ইসরায়েলের প্রতিরক্ষা অভিযানের প্রতি সহানুভূতিশীল ছিলেন। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এবং গাজায় নারকীয় মানবিক বিপর্যয় বাড়তে থাকায় সেই সহানুভূতি এখন ঘৃণায় পরিণত হয়েছে।

ওয়াশিংটনের বাসিন্দা জুলিয়া সিডম্যান (৪২) বলেন, ‘শুরুতে ইসরায়েলের সামনে অন্যকোনো বিকল্প ছিল না। কিন্তু এখন, দুই বছর পর যে পরিমাণ মানবিক বিপর্যয় ঘটছে—তা কোনোভাবেই ন্যায্য নয়। আমি ঘৃণিত ও ক্লান্ত।’

তবুও জরিপে দেখা যায়, অধিকাংশ মার্কিন ইহুদি ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে গভীর আবেগিক ও সাংস্কৃতিক বন্ধন বজায় রেখেছেন। ৭৬ শতাংশ বলেছেন, ইসরায়েলের অস্তিত্ব ইহুদি জাতির ভবিষ্যতের জন্য অপরিহার্য এবং ৫৮ শতাংশ মনে করেন, তাদের সঙ্গে ইসরায়েলি ইহুদিদের অনেক মিল রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই জরিপ ইঙ্গিত দিচ্ছে—ইসরায়েলি নীতির প্রতি সমর্থন থাকলেও গাজায় মানবিক বিপর্যয় নিয়ে মার্কিন ইহুদিদের ভেতরে এখন এক গভীর নৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১০

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১১

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১২

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৩

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৪

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৫

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৬

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৭

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৮

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৯

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

২০
X