কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

গ্রেপ্তারের ভয়ে যুক্তরাষ্ট্রে যেতে সোজা পথ এড়িয়ে গেলেন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় এসেছে ২০২৪ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। যদিও এই পরোয়ানা বাস্তবায়নে কোনো দেশ কার্যকর পদক্ষেপ নেয়নি, তবুও নেতানিয়াহু ভয়ে দিন পার করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নেতানিয়াহুকে বহনকারী বিমানের গতিবিধি পর্যবেক্ষণে এর প্রমাণ মিলল।

ফ্লাইট ট্র্যাকার থেকে দেখা গেছে, বিমানটি ফ্রান্স ও স্পেনের আকাশসীমা এড়িয়ে গ্রিস ও ইতালির ওপর দিয়ে উড়ে গেছে। আর এতে বিমানটিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ছিল ভ্রমণ ঝুঁকিও। কিন্তু সেই কঠিন পথেই জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে পৌঁছান।

ফিলিস্তিন ইস্যুর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অন্যতম উদ্যোক্তা ফ্রান্স। দেশটির তদবিরেই অধিবেশন উপলক্ষে একের পর এক ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। এ ছাড়া গাজায় গণহত্যা বন্ধ না হলে কঠোর পদক্ষেপের হুমকিও দিয়ে আসছে। অপরদিকে ফ্রান্স আইসিসির সদস্য। তাই আইন অনুযায়ী এই পরোয়ানা কার্যকর করতে তারা বাধ্য। যদিও তা না করলেও তেমন কোনো জবাবদিহির আওতায় আসবে না ফ্রান্স।

আইসিসির পরোয়ানা জারির পরও ফ্রান্স তার আকাশ পথ ব্যবহারে নেতানিয়াহু বেশ কয়েকবার অনুমতি দিয়েছিল। কিন্তু এবারই প্রথম নেতানিয়াহুর বিমান পূর্ব পরিকল্পনামাফিকই ফ্রান্সের আকাশপথ এড়িয়ে গেল। এর কোনো ব্যাখ্যাও দেয়নি তার দপ্তর ।

জেরুজালেম পোস্ট জানায়, গাজায় হামলার কারণে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সেই কারণেই উড়োজাহাজের পথ পরিবর্তন করা হয়েছে। আরেকটি কারণ হলো, আইসিসির সদস্যদেশগুলো আইনি পদক্ষেপের মুখে থাকা ব্যক্তিদের তাদের আকাশসীমা ব্যবহার করতে নাও দিতে পারে। তাই মাঝপথে ঝুঁকি নিতে চাননি নেতানিয়াহু।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১০

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১১

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১২

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৩

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৪

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৫

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৬

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৭

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৮

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৯

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

২০
X