কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

১৩০ বছর বয়সে হজযাত্রী নারীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

সবচেয়ে বয়স্ক নারী হজযাত্রী। ছবি : সংগৃহীত
সবচেয়ে বয়স্ক নারী হজযাত্রী। ছবি : সংগৃহীত

চলতি বছরের সবচেয়ে বয়স্ক হজযাত্রীর সন্ধান মিলেছে। ১৩০ বছর বয়সে হজযাত্রা করেছেন এক নারী। সৌদিতে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। বুধবার (১২ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জেদ্দা বিমানবন্দর দিয়ে তিনি সৌদিতে প্রবেশ করেছেন। সৌদি এয়ারলাইনসের একটি বিমানে তিনি সৌদি পৌঁছান। এ সময় তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সবচেয়ে বয়স্ক এ নারী আলজেরিয়ার নাগরিক। তার নাম সারহোদা সাতিত।

সংবাদমাধ্যম জানিয়েছে, প্রবীণ এ হজযাত্রীর হজ পালনের দৃঢ়তা সকলকে মুগ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার প্রশংসা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওই নারীর বিমানবন্দরে বরণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বিমানবন্দরে ওই নারীকে হুইল চেয়ায়ে করে নিয়ে যাওয়া হচ্ছে।

ওই নারী বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মকর্তারা তাকে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় ওই নারী সকলের কল্যাণের জন্য দোয়া করেন। তিনি বলেন, মহান আল্লাহ সৌদি আরব ও এর জনগণের সুরক্ষা দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X