কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিনা খরচে হজের ‍সুযোগ, ইসরায়েলি বাধায় যেতে পারেনি গাজার কেউ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজায় ইসরায়েলের অভিযানে হতাহতদের পরিবারের সদস্যদের বিনা খরচে হজের সুযোগ দিচ্ছে সৌদি আরব। তবে ইসরায়েলি বাধার কারণে গাজার কেউ হজ করতে যেতে পারেননি। বুধবার (১২ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের চার হাজার ২০০ বাসিন্দা হজ করতে সৌদি এসেছেন। তবে গাজার কেউ সৌদি আরবে পৌঁছাতে পারেননি। গত আট মাস ধরে হামাসের সঙ্গে ইসরায়েলের চলা যুদ্ধের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ফাতিমা জারঘৌন নামের এক ফিলিস্তিনি নারী আলজাজিরাকে বলেন, আমি হজে যাওয়ার জন্য সব গয়না বিক্রি করেছি। কারণ আমার কিছু ঋণ ছিল। তবে এবার আমাদের সুযোগ থাকার পরও যুদ্ধের কারণে হজের স্বপ্ন পূরণ করা হলো না।

এর আগে আল আরাবিয়া জানায়, ক্ষতিগ্রস্ত গাজাবাসীদের হজ পালনে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যেই নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান। তার এই নির্দেশের আওতায় আরও বাড়তি এক হাজার ফিলিস্তিনি পরিবার থেকে সৌদি আরবে বিনা খরচে হজ পালনের সুবিধা পাবেন। সৌদি আরবের বাদশাহর দপ্তর এ সংক্রান্ত এক রাজকীয় নির্দেশ জারি করেছে।

বাদশাহ সালমানের রাজকীয় নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজযাত্রীদের সৌদি আরবে আনার জন্য একটি উদ্যোগ নিয়েছে রিয়াদ। এই উদ্যোগের আওতায় ফিলিস্তিন থেকে মোট দুই হাজার হজযাত্রী আসবেন। তারা বিনা খরচে হজ করবেন।

সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শায়েখ বলেছেন, এই পদক্ষেপ ফিলিস্তিনের জন্য সব স্তরে আমাদের দেশের অটল সমর্থনকেই তুলে ধরে।

তিনি বলেন, এই ব্যতিক্রমী উদ্যোগ গাজার ফিলিস্তিনি জনগণের কষ্ট-দুর্দশা কিছুটা প্রশমিত করবে। সৌদি সরকারের এমন মানবিক দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। সৌদি আরবের প্রতিষ্ঠাকালীন বাদশাহ আবদুল আজিজের যুগ থেকে দেশটি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X