কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম দেশগুলোকে একট্টা করছে ইরান

ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলে আগ্রাসনে আর কেউ এগিয়ে না এলেও ইরান ঠিকই নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে। নিজের প্রক্সিদের মাধ্যমে ইসরায়েলকে তটস্থ রেখেছে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের অস্ত্রশস্ত্র দিয়ে সহায়তাসহ যাবতীয় বিষয়ে ইরানের নাম বার বার শোনা গেছে। এবার ইসরায়েল বিরোধী জোট গড়তে পদক্ষেপ নিয়েছে ইরান।

ধর্মীয় উৎসবের মধ্যেও ইসরায়েলের হামলা থেমে নেই। গাজা কিংবা লেবানন কোথাও না কোথাও বিমান হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। কিন্তু মুসলিম বিশ্ব চেয়ে চেয়ে দেখছে। নিজ নিজ দেশে উৎসব পালন করলেও ফিলিস্তিনে মুসলিম ভাই-বোনদের এমন পরিস্থিতি নিয়ে মুসলিম বিশ্বের খুব একটা মাথা ব্যথা নেই।

তবে এবার ইসরায়েলকে চাপে ফেলতে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গে জোট গড়তে চাইছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এমন খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। বলা হচ্ছে, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একজোট হচ্ছেন। আর তাদের নেতৃত্বে রয়েছে ইরান। ইসরায়েলকে চাপে ফেলতেই মুসলিম দেশের শীর্ষ কূটনীতিকরা একট্টা হচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে ফোনালাপ করেছেন ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। তারা যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে আলাপ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে এই জোটবদ্ধ হওয়ার প্রক্রিয়া আফগানিস্তানের কোনো ভূমিকা নেই। তবে ইরান হাত-পা গুটিয়ে বসে থাকতে রাজি নয়।

ইরানের শীর্ষ এই কূটনীতিক ইসলামি দেশগুলোর যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন-ওআইসি’র ফ্রেমওয়ার্কের ভেতর থেকে গাজার অপরাধ বন্ধে ইহুদিবাদী সরকারের ওপর চাপ বাড়াতে চায় ইরান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, মধ্যপ্রাচ্যে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালন করবে তেহরান।

শুধু মুসলিম বিশ্ব একজোট করাই নয়, হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া ইরানের প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আমিরআব্দোল্লাহিয়ানের অসমাপ্ত কাজ করে যাচ্ছেন বাঘেরি কানি। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ প্রতিনিধি আইগর খোভায়েভের সঙ্গে দেখা করেছেন। ইসরায়েলের গণমাধ্যম বলছে, তেলআবিবকে একঘরে করতে রাশিয়ার সাহায্যও চাইছে ইরান। আর সেই কাজটাই করে যাচ্ছেন বাঘেরি কানি।

মধ্যপ্রাচ্যে সামরিক শক্তিতে ইসরায়েলকে টক্কর দেওয়ার মতো একটি দেশই আছে। সেই দেশটি হচ্ছে ইরান। এবার সামরিক শক্তিমত্তার পথ ছেড়ে কূটনীতির জটিল সমীকরণে নেমেছে তেহরান। এই মিশনে সফল হলে ইরানের অর্জন হবে অনেক। আর আখেরে লাভবান হবে মুসলিম বিশ্ব। কেননা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ছাড়া মুসলিম বিশ্বেও শান্তি আসবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থান ঘিরে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

বিগত সময়ের কী পরিমাণ ঋণ পরিশোধ করবে সরকার, জানালেন অর্থমন্ত্রী

২৪ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, নেপথ্যে কী

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

আশুরা : করণীয় ও বর্জনীয়

আর্জেন্টিনা-ব্রাজিল নয়, গোপালগঞ্জে উড়ছে কালেমা খচিত পতাকা

বিগত ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক

মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

১০

ভাইয়ের ঘুষিতে ভাই নিহত

১১

লক্ষ্মীপুরে মা-দুই মেয়েকে কুপিয়ে হত্যা

১২

১৩ বছর আগের হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সেই জামায়াত নেতার জামিন

১৩

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ, হবে ১৫ সমঝোতা সই

১৪

ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তেল ডিপোতে আগুন

১৫

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলায় বিব্রত এমপি মনিরুল

১৬

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে বিইউবিটির নতুন সাফল্য

১৭

হত্যাচেষ্টা মামলার আসামি, তবু নিয়মিত অফিস করছেন নিরাপত্তাপ্রহরী

১৮

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৯

বিগত ১৭ বছর লুটপাটে ব্যস্ত ছিল স্বৈরাচারী সরকার: খায়রুল কবির খোকন

২০
X