কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সতর্ক করল যুক্তরাষ্ট্র-জার্মানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধের মধ্যে লেবাননের সঙ্গে উত্তেজনায় জড়িয়েছে ইসরায়েল। লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা-পাল্টাহামলার ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র-জার্মানি। বুধবার (২৬ জুন) ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা উদ্বিগ্ন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটিকে ফ্লাশ পয়েন্ট হিসেবে দেখছি।

গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহও। অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেন, আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয় আকারে বেড়ে যাওয়া। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে বলেও জানান তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। কূটনৈতিক পথে এ উত্তেজনা কমাতে হবে বলেও জানান তিনি।

এর আগে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতের ভয়াবহ পরিণতি জানান ইসরায়েলি জেনারেল মেজর জেনারেল অব আইজ্যাক ব্রিক। তিনি বলেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হলে তা ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে।

আইজ্যাক ব্রিক বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কী করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব, তারা বসতিগুলো গুঁড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে।

তিনি বলেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কী করেছে সেদিকে নজর দিলে আমরা দেখব, তারা বসতিগুলো গুঁড়িয়ে দিচ্ছে। হিজবুল্লাহর হামলায় হাজার হাজার একর জমি পুড়ে যাচ্ছে।

ইসরায়েলি জেনারেল আরও বলেন, আজ ইসরায়েলের উত্তরে গাজার চিত্র দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন ক্ষেপণাস্ত্র ও রকেট থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না। পরবর্তী যুদ্ধে আমাদের এটি করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X