কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

১৮ বছরের সম্পর্কের ইতি টানছেন ট্রুডো দম্পতি

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। ছবি : সংগৃহীত

আলোচিত সুখী দম্পতি হিসেবে পরিচিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। তবে বেশ কিছুদিন ধরে ভাঙনের সুর শোনা যাচ্ছিলো তাদের নানান কথাবার্তায়। এবার সেই গুঞ্জন সত্যি করে আলাদা হয়ে যাচ্ছেন তারা। আর এর মাধ্যমে এই দম্পতির ১৮ বছরের দাম্পত্য জীবন শেষ হবে।

বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জাস্টিন ট্রুডো জানিয়েছেন, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।’

পোস্টের পরে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, ট্রুডো দম্পতি বিচ্ছেদপত্রে স্বাক্ষর করেছেন।

৫১ বছর বয়সী জাস্টিন ও ৪৮ বছর বয়সী সোফি ২০০৫ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি টেলিভিশনে উপস্থাপক হিসেব কাজ করতেন। বর্তমানে লিঙ্গ সমতা ও নারীদের অধিকারের মতো বিষয়গুলোতে আইনজীবী হিসেবে কাজ করছেন। স্বামী জাস্টিনের প্রচারণায় সম্মুখভাগে থাকতেন তিনি।

গত এপ্রিলে নিজের পরিবার নিয়ে খোলামেলাভাবে কথা বলেন সোফি। ওই সময় তিনি বলেছিলেন, অন্যান্য কানাডিয়ান পরিবারের মতো তার পরিবারও বিভিন্ন সমস্যার মুখোমুখি হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ বিল বেশি এলে হটলাইনে কল করার অনুরোধ মন্ত্রণালয়ের

ভেনেজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইনসহ দুই ফুটবলারের পরিবার নিহত

ডিজিটাল লেনদেনে ‘বাংলা কিউআর’ প্রচারে ওয়ান ব্যাংক

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের দাবি পিএইচআরসির

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইরান

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

১০

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

১১

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

১২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

১৩

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছে: ইশতিয়াক 

১৪

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

১৫

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১৬

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টের ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি এম-ট্যাবের

১৭

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১৮

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৯

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

২০
X