কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ১২:৪৪ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রুডোর বিচ্ছেদে বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। ছবি : সংগৃহীত

বিশ্বের সুখী দম্পতি হিসেবে পরিচিত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। গতকাল বুধবার (২ আগস্ট) তারা দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। বিষয়টি বিশ্বের বিভিন্ন পত্রিকায় খবরের শিরোনামও হয়েছে।

কানাডার জনপ্রিয় পত্রিকা সিবিসি এ দম্পতির বিচ্ছেদে বিশ্বের প্রতিক্রিয়া নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, আলোচিত এ সুখী দম্পতির বিচ্ছেদের খবর নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও ভারতসহ বিভিন্ন দেশে সংবাদ প্রকাশ হয়েছে।

আরও পড়ুন : ১৮ বছরের সম্পর্কের ইতি টানছেন ট্রুডো দম্পতি

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার বিভিন্ন সংবাদমাধ্যমে বুধবার জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সংবাদ প্রকাশ হয়। এরপর খুব অল্প সময়ে বিষয়টি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রুডোর আন্তর্জাতিক প্রোফাইলের কারণে তার এ সংবাদে সবার আগ্রহ বেড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে জাস্টিন ট্রুডো জানান, ‘অনেক অর্থপূর্ণ ও কঠিন কথোপকথনের পরে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ভালোবাসা ও একে অন্যের প্রতি সম্মান দেখানোসহ যা আমরা করেছি তা সর্বদা চলমান থাকবে।’ তার এমন ঘোষণার পর তাৎক্ষণিকভাবে বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাড়া ফেলে দেয়।

ট্রুডোর এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের জাতীয় সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টে খবর প্রকাশ হয়েছে। এ ছাড়া সিএনএন, সিবিএস এবং এনবিসির মতো সম্প্রচারমধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে।

বুধবার বিকেলে পিপলস মাগাজিনও বিষয়টিকে তাদের ওয়েবসাইটের শীর্ষ খবরে স্থান দিয়েছে। এ ছাড়া আমেরিকার ট্যাবলয়েড টিএমজেড তাদের ওয়েবসাইটেও এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে।

সিনট্যাক্স স্ট্রাটেজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিবিসি নিউজকে বলেন, এ দম্পতির বিচ্ছেদের খবর কানাডার চেয়ে বিশ্বব্যাপী বেশি আলোচিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X