বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
কেটি পেরি ও জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি আবারও শিরোনামে। মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে একান্ত নৈশভোজে তাদের দেখা গিয়েছিল, যা নিয়ে তখনই শুরু হয়েছিল তুমুল আলোচনা। এবার সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে নতুন কিছু ছবি—যেখানে প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন এই জুটি।

ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা গেছে, ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে প্রমোদতরীতে সময় কাটাচ্ছেন তারা। কেটি পেরির পরনে ছিল কালো রঙের এক টুকরো সাঁতারের পোশাক, চুল বাঁধা মাথার ওপর। অন্যদিকে, ট্রুডো ছিলেন ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, পরনে শুধু জিন্সের ট্রাউজার। ছবিতে দেখা যায়, তারা একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে সময় কাটাচ্ছেন, এমনকি চুম্বনেও লিপ্ত হচ্ছেন।

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি : ছবি : সংগৃহীত

এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইলকে জানান, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটি একটি ছোট নৌকার আড়ালে সরিয়ে নেওয়া হয়—সম্ভবত লোকচক্ষুর অন্তরালেই তারা সময় কাটাতে চেয়েছিলেন।

যদিও কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই এখনো বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি, তবু সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই ছবি ঘিরে চলছে তীব্র আলোচনা। অনেকেই বলছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ট্রুডোর এই অন্তরঙ্গ মুহূর্ত তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। অন্যদিকে, পপ ডিভা কেটির ভক্তরাও এখন অপেক্ষায়—এ জল্পনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X