সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

বিরোধী প্রেসিডেন্ট প্রার্থীকে ধরতে কোটি টাকা পুরস্কার ঘোষণা

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াকে আটক করতে পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছে, গঞ্জালেজের অবস্থান সম্পর্কে তথ্য দিলে এক লাখ ডলার পুরস্কার দেওয়া হবে। খবর এএফপির।

খবরে বলা হয়, গঞ্জালেজকে স্পেনে নির্বাসন দেয় সরকার, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। জানা গেছে তিনি এখন আর্জেন্টিনার পথে আছেন।

এএফপি জানায়, পুলিশ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে স্বল্প পরিচিত সাবেক এই কূটনীতিকের একটি ছবি প্রকাশ করেছে। ছবির নিচে ‘ওয়ান্টেড’ শব্দটি লেখা আছে। বিচার বিভাগীয় সূত্র এএফপিকে নিশ্চিত করেছে যে ছবি–সংবলিত পোস্টারটি সারা দেশের বিমানবন্দর এবং পুলিশের তল্লাশিচৌকিতে দেখানো হবে।

এদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র এএফপিকে বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে গঞ্জালেজ উরুতিয়া তাদের দেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে গঞ্জালেজ লিখেছেন, লাতিন আমেরিকায় আমাদের ভ্রমণ শুরু হলো। প্রথম স্টপেজ: আর্জেন্টিনা।

গঞ্জালেজ উরুতিয়া জোরালোভাবে বলে আসছেন, গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে পরাজিত করেছেন। বিরোধী দলেরও দাবি, গঞ্জালেজই দেশের বৈধ প্রেসিডেন্ট।

আগামী ১০ জানুয়ারি অনুগত সামরিক বাহিনীর সমর্থনে নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মাদুরোর শপথ নেওয়ার কথা। তবে ৭৫ বছর বয়সী উরুতিয়া সংকল্প করেছেন, তিনি দেশে ফিরবেন এবং দেশে ফিরে মাদুরোর জায়গায় তিনিই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।

উল্লেখ্য, বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে জয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে বিরোধী দল। একই সঙ্গে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়াও নিজেকে বিজয়ী ঘোষণা করেন।

এমনকি যুক্তরাষ্ট্রও হেরে যাওয়া প্রার্থী গঞ্জালেজকে বিজয়ী বলে স্বীকৃতি দেয়। তারা দাবি করে, নির্বাচনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট নয় বরং জয় পেয়েছে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ।

বুথফেরত জরিপে এগিয়ে থাকা বিরোধী প্রার্থীর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার পর এ ফলাফল ঘিরে ভেনেজুয়েলাজুড়ে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে ২৮ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে ২,৪০০-এর বেশি মানুষ।

বিক্ষোভ দমনের পর কর্তৃপক্ষ গঞ্জালেজ উরুতিয়াকে স্পেনে নির্বাসন দেয়, তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি এখন পালাতক আছেন এবং ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় যাওয়ার চেষ্টা করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১০

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১১

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১২

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৩

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৪

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৫

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১৬

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৭

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৮

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৯

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

২০
X