কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্ল্যান বি’ বাস্তবায়নের পথে মেক্সিকো

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম। ছবি : সংগৃহীত
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম। ছবি : সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করেই চীন, মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে চীন থেকে আসা পণ্যের ওপর শুল্ক হবে ১০ শতাংশ।

তবে ট্রাম্পের এই পদক্ষেপ মুখ বুজে সহ্য করছে না যুক্তরাষ্ট্রের প্রধান তিন বাণিজ্যিক অংশীদারের কেউই। মেক্সিকো, কানাডা ও চীন প্রত্যেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম তার প্রশাসনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্ল্যান বি’ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, তিনি তার অর্থমন্ত্রীকে 'মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক ও অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা’ সংবলিত ‘প্ল্যান বি’ বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন।

মেক্সিকোর সরকার মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর প্রতি সদয় ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন শেনবম। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, তার সরকার মাদক পাচারকারীদের সঙ্গে ‘অসহনীয় সম্পর্ক’ বজায় রাখছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেন, ‘মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই অপবাদ আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।’

তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রসঙ্গ টেনে বলেন, যদি কোথাও এমন কোনো সম্পর্ক থেকে থাকে, তবে তা যুক্তরাষ্ট্রের অস্ত্রের দোকানগুলোর সঙ্গে, যারা এসব অপরাধী গোষ্ঠীর কাছে উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র বিক্রি করে।

শেনবম আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার ও তাদের সংস্থাগুলো যদি সত্যিই নিজেদের দেশে ফেন্টানিলের মারাত্মক আসক্তির সমাধান করতে চাইত, তবে তারা নিজেদের প্রধান শহরগুলোর রাস্তায় মাদক বিক্রি বন্ধ করত, যা তারা করে না।

তিনি আরও বলেন, এছাড়া তারা অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করত, যা এই অবৈধ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয় এবং যা তাদের জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

নদ-নদীর পানি বেড়ে ১৮ জেলায় বন্যার শঙ্কা

বিগত সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

২০২৭ সালের হজের খরচ আরও বাড়বে কি? যা জানা গেল

মুক্তিপণ দাবি  / বিএনপি ও যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

কাবাঘর ধোয়ার কাজে যে ৮ উপকরণ ব্যবহার করা হয়

বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম

গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বয় সভা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

১০

ক্ষেপণাস্ত্র রপ্তানিতে আরও এক ধাপ এগোচ্ছে ভারত

১১

'সবাইকে নিয়েই কাজ করতে চাই', পলির অভিযোগেও ইতিবাচক শিবা সানু

১২

পরীক্ষার উত্তরপত্রে নম্বর চেয়ে শিক্ষককে ‘বাবা’ ডাকল ছাত্রী

১৩

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

১৪

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৫

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

১৬

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

১৭

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

১৮

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

১৯

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

২০
X