কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

বিশ্বের সব মুসলিমকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

এক্স পোস্টে তিনি লেখেন, ‘সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে।’

তিনি লেখেন, ‘প্রিয় বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি।’

সবশেষ তিনি বিশ্বের সব মুসলিমদের উদ্দেশে লেখেন, ‘রমজান মুবারক!’

এর আগে, পবিত্র রমাজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ১ মার্চ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে রোজা রাখছেন মুসল্লিরা। পাশাপাশি রোজা রাখছেন অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার মুসলমানরাও। এ ছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা যাওয়ায় এসব দেশে আজ (শনিবার) থেকে রোজা পালন করা হচ্ছে। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১০

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১১

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১২

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৩

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৬

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৭

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৮

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৯

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

২০
X