বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ
১৮ বছরের গবেষণা

অ্যালকোহলের প্রভাবে তরুণদের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কানাডার তরুণদের মধ্যে অ্যালকোহল সেবনের কারণে বিভিন্ন রোগ দ্রুত বাড়ছে। বিশেষ করে, অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ও লিভারের সমস্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নারীদের ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি বলে জানিয়েছেন গবেষকরা।

বৃহস্পতিবার (৬ মার্চ) গবেষণাটি নিয়ে মেডিকেল এক্সপ্রেস নামক জার্নালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গবেষণাটি কানাডার কিংস্টন হেলথ সায়েন্সেস সেন্টার ও কুইন্স ইউনিভার্সিটির গবেষকরা ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত তরুণদের স্বাস্থ্যবিষয়ক তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষণাটি প্রকাশিত হয়েছে ‘JAMA Network Open’ মেডিকেল জার্নালে।

গবেষণায় ১৮ বছরে ১১,৫০৮ জন তরুণ-তরুণীর অ্যালকোহলজনিত অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির ঘটনা পাওয়া গেছে। আক্রান্তদের ৬৪% হলেন পুরুষ, গড় বয়স ২৮ বছর।

অ্যালকোহলের কারণে অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) সমস্যা ২৯% এবং লিভারের সমস্যা ১৯%। নারীদের মধ্যে অ্যালকোহলের কারণে রোগ বৃদ্ধির হার বেশি।

এর ফলে প্রতি বছর পুরুষদের প্যানক্রিয়াসের রোগ ৭% এবং নারীদের ১২% হারে বেড়েছে। পুরুষদের লিভারের সমস্যা ৬% এবং নারীদের ৯% হারে বেড়েছে। নারীদের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির হার ২% বাড়লেও, পুরুষদের ক্ষেত্রে তা ১% কমেছে।

গবেষকরা এখনো নিশ্চিত নন, তবে জৈবিক গঠন, অ্যালকোহল গ্রহণের ধরন এবং রোগ নির্ণয়ের পার্থক্যের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্বে ২০ থেকে ৩৯ বছর বয়সী তরুণদের মৃত্যুর ১৩.৫% এর কারণ অ্যালকোহল। গবেষকরা বলছেন, অ্যালকোহলের ক্ষতিকর দিক নিয়ে আরও সচেতন হওয়া দরকার। চিকিৎসার পাশাপাশি নেশা থেকে বেরিয়ে আসতে সহায়তা করার উদ্যোগ নিলে তরুণদের এই ঝুঁকি কমানো সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

৬০ বছরের স্বপ্ন ভঙ্গ, চোখের জলে বিদায় নিল ইংল্যান্ড

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

১০

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

১১

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১২

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১৩

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১৪

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৫

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৬

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৭

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৮

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৯

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

২০
X