কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৯:০৪ এএম
অনলাইন সংস্করণ

নাইটক্লাবের ধ্বংসস্তূপে মিলল আরও মরদেহ, নিখোঁজদের বাঁচার সম্ভাবনা ক্ষীণ

নিখোঁজদের সন্ধানের অপেক্ষায় স্বজনরা। ছবি : সংগৃহীত
নিখোঁজদের সন্ধানের অপেক্ষায় স্বজনরা। ছবি : সংগৃহীত

ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানীতে জনপ্রিয় একটি নাইটক্লাবের ভয়াবহ ছাদ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২১৮ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকেপড়াদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও তাদের দ্রুত উদ্ধারে আপ্রাণ চেষ্টা চলছে।

দেশটির জরুরি কার্যক্রম পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার (১০ এপ্রিল) জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ২১৮ জন নিহত হয়েছেন এবং ১৮৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মেন্ডেজ আরও জানান, এটি একটি প্রাথমিক পরিসংখ্যান। সময়ের সঙ্গে সঙ্গে নিহত এবং জীবিত উদ্ধারের সংখ্যায় হেরফের হতে পারে।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতক্ষণ না আমরা সবকিছু ঠিকঠাক করে ফেলতে পারছি; ততক্ষণ আমরা কাউকে ধ্বংসস্তূপে রেখে ঘটনাস্থল ত্যাগ করব না। জীবিত বা মৃত সবাইকে উদ্ধার না করা পর্যন্ত আমরা এখানেই থাকব।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিকেল থেকে ধ্বংসস্তূপের নিচে কোনো জীবিত ব্যক্তিকে পাওয়া যায়নি। এর আগে উদ্ধার হওয়া আহত অনেকের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় সোমবার মধ্যরাতে নাইটক্লাবটি ধসে পড়ে। ভুক্তভোগীদের পরিবারগুলো সান্তো ডোমিঙ্গোর জেট সেট ক্লাবের ধ্বংসস্তূপের বাইরে জড়ো হয়ে আর্তনাদ করছেন। তাদের নিখোঁজ আত্মীয়দের সম্পর্কে তথ্য পেতে এবং পুলিশের সঙ্গে ছবি শেয়ার করার জন্য উদ্বিগ্ন হয়ে ছুটোছুটি করছেন তারা।

জেট সেট সান্টো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব। সাধারণত সোমবার সন্ধ্যায় নিয়মিত নৃত্য-সংগীত কনসার্টের আয়োজন করে ক্লাবটি। সেসব অনুষ্ঠানে রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকেন। ওই দিনও তেমনি বিশিষ্ট ব্যক্তিরা কনসার্টে যোগ দেন।

দুর্ঘটনার রাতে নাইটক্লাবটিতে জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের একটি কনসার্ট চলছিল। অনুষ্ঠানস্থলের ভেতরে শত শত মানুষ ছিলেন। সবাই আনন্দ উদযাপনে ছিলেন মাতোয়ারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ব্যানারে ছবি সরানোর পেছনের রহস্য ও তারেক রহমানের ব্রান্ডিং!

আবারও নতুন গান নিয়ে ফিরছেন সাবিনা ইয়াসমিন

খেলতে গিয়ে পানিভর্তি গর্তে পড়ে প্রাণ গেল শিশুর

শেখ হাসিনার দেশে ফিরতে কোনো বাধা নেই: রুমিন ফারহানা

শ্রমিকদল নেতা রিপন হত্যা, চট্টগ্রাম থেকে ২ আসামি গ্রেপ্তার

বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়েছে কাতারএনার্জি

খাদ্য নিরাপত্তায় উৎপাদন নয়, সরবরাহ ব্যবস্থাই এখন বড় চ্যালেঞ্জ

‘ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা করলে খামেনির মত পরিণতি হবে’

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী আজ, ছয় বছর পরও অমলিন প্লেব্যাক সম্রাট

লন্ডনে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত

১০

টানা বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত, আরও পাহাড়ধসের শঙ্কা

১১

অক্টোবর ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি মাছউদ

১২

আলি খামেনির দেখানো পথেই এগিয়ে যাবে ইরান: পেজেশকিয়ান

১৩

ফেনী নদীর বালু লুট, প্রতিবাদ করায় নারীকে কুপিয়ে হত্যার হুমকি

১৪

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আবারও আনছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

১৫

ফজরের নামাজের জন্য সময়মতো ঘুম থেকে ওঠার কার্যকরী ১২ উপায়

১৬

অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব

১৭

৭.৭ সুপার সেভিংস সেলে ছাড়-পুরস্কারসহ অফারে কেনাকাটার সুযোগ

১৮

জজ-নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার সম্পদ লুট

১৯

সরকারি কোষাগারে বেতনের ১০ শতাংশ রাখেন প্রধানমন্ত্রী, মন্ত্রীদেরও অনুরোধ

২০
X