কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাসা থেকে সাংবাদিককে অজানা স্থানে নিয়ে গেল দখলদার বাহিনী

অভিযানের সময় একজনকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত
অভিযানের সময় একজনকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ সময় নাবলুসের পুরাতন শহরে নিজ বাড়ি থেকে ফিলিস্তিনি সাংবাদিক সামের খুওয়াইরাকে ধরে নিয়ে গেছে তারা।

বৃৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোরে অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে অভিযান চালায় বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এ সময় সামেরের বাড়িতে আচমকা ঢুকে পড়ে তারা। খবর আলজাজিরার।

সামের খুওয়াইরা ফিলিস্তিনের সুপরিচিত সাংবাদিক। তিনি কুদস টিভি চ্যানেলে কাজ করা ছাড়াও মিডল ইস্ট আই, আলজাজিরা, আনাদোলু এজেন্সিকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে আসছেন। জীবনকে ঝুঁকিতে ফেলে ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের খবর সংগ্রহ করে আসছিলেন তিনি। নানা বাধা সত্ত্বেও সেসব বিশ্বকে জানানোর প্রচেষ্টার কারণে তিনি নাবলুসে সমাদৃত।

সামের খুওয়াইরাকে ধরে নিয়ে যাওয়ার খবর কুদস নিউজ নেটওয়ার্কও নিশ্চিত করেছে। তারা এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করে। তবে সামেরকে কোথায় নেওয়া হয়েছে বা কোথায় রাখা হয়েছে তা এখনও অজানা।

একই সময় ইসরায়েলি সেনাবাহিনী নিকটবর্তী বালাতা শরণার্থী শিবিরে অনুপ্রবেশ করে তাণ্ডব চালায়। তারা বাড়ি থেকে ফিলিস্তিনের বের করে দেয় এবং বেশ কয়েকজনকে চোখ বেঁধে নিয়ে যায়।

ইসরায়েলি বাহিনী মধ্য নাবলুসের পুরাতন শহরেও হামলা চালিয়েছে। আজাজ মসজিদের সামনে সামরিক যানবাহন মোতায়েন করা হয়েছে এবং গ্রেট সালাহ আল-দীন মসজিদের চারপাশ স্থল বাহিনী ঘিরে রেখেছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুরাতন শহরের আকাবা পাড়ায় একটি ফিলিস্তিনি বাড়িতেও অভিযান চালানো হয়েছে। তবে সেখানে দখলদার আচরণ কেমন ছিল তা তাৎক্ষণিক জানা যায়নি।

গত মাসে, ইসরায়েলি বাহিনী পুরাতন শহরের বেশ কয়েকটি মসজিদ তল্লাশি করে এবং লুটপাত চালায়। এ নিয়ে শহরগুলোতে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ করেছে। এতে গত বুধবার (৯ এপ্রিল) ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫৫। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে নিলেও অস্ত্রোপচারের মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

সেসব ঘটনায় ৮০ জন নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ভারী উদ্ধারযন্ত্র না থাকায় অনেকটা অসহায় উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, আটকেপড়াদের অনেকে নিহত হয়েছেন। বাকিদের দ্রুত উদ্ধার সম্ভব না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X