বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর

কানাডার নতুন প্রধানমন্ত্রী
বিজয়ী ভাষণ দেন মার্ক কার্নি। ছবি : সংগৃহীত

কানাডায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মার্ক কার্নি। তিনি ট্রাম্প সরকারের বিরুদ্ধে কানাডীয়দের ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

স্থানীয় সময় সোমবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে কানাডার অন্টারিওর অটোয়াতে লিবারেল পার্টির নির্বাচনী সদর দপ্তরে বিজয়ী ভাষণে মার্ক এ হুঁশিয়ারি দেন।

মার্ক বলেন, আমেরিকা আমাদের ভূমি, আমাদের সম্পদ, আমাদের পানি, আমাদের দেশ চায়। এগুলো ফাঁকা হুমকি নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভাঙতে চাইছেন যাতে আমেরিকা আমাদের মালিকানা নিতে পারে। এটা কখনোই হবে না। কিন্তু আমাদেরও এ বাস্তবতা উপলব্ধি করতে হবে যে, আমাদের বিশ্ব মৌলিকভাবে বদলে গেছে।

তার বক্তৃতার শেষ দিকে তিনি এই হুমকিগুলোর কথা পুনরায় উল্লেখ করে সতর্ক করে বলেন, কানাডা আবারও ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক, ক্রমবর্ধমান একীকরণের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক শেষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা যে উন্মুক্ত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ওপর নির্ভর করেছে (যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত একটি ব্যবস্থা), যা নিখুঁত না হলেও দশকের পর দশক ধরে দেশের জন্য সমৃদ্ধি এনেছে, সেই ব্যবস্থা শেষ।

মার্ক বলেন, এগুলো ট্র্যাজেডি, কিন্তু এটাই আমাদের নতুন বাস্তবতা। আমরা শেষ। আমরা আমেরিকার বিশ্বাসঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি, কিন্তু আমাদের শিক্ষাগুলো কখনো ভুলে যাওয়া উচিত নয়। আমাদের নিজেদের জন্য সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে।

প্রসঙ্গত, ৩৪৩ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে লিবারেল পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে। তবে মার্ক কার্নি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি সংখ্যাগরিষ্ঠতা না আসে, তাহলে তাকে সরকার গঠনে কোনো ছোট দলের সমর্থনের ওপর নির্ভর করতে হতে পারে। এখনো তিনি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। তবে দলের প্রধান হিসেবে বিজয়ী প্রতিনিধিরা তাকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবে তা অনেকটাই নিশ্চিত।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X