কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় মুসলিম নারী সদস্য ইলহান ওমর। মিনেসোটার মিনিয়াপলিসে এক টাউন হল সভায় বক্তব্য দেওয়ার সময় এই হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে তিনি আক্রান্ত হন। সভায় তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ব্যাপক সমালোচনা করছিলেন। খবর বিবিসির।

ওই রাজনৈতিক সভায় অজ্ঞাত এক ব্যক্তি ওমরের পডিয়ামের দিকে এগিয়ে আসে। তারপর এক ধরনের একটি স্বচ্ছ তরল স্প্রে করে। তবে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলেন ও হামলা থেকে বিরত রাখেন। ওমর কিছুটা আতঙ্কিত হলেও কোনো ধরনের শারীরিক আঘাত পাননি।

তবে এমন হামলার পরও আবার বক্তব্য চালিয়ে যান কংগ্রেসের এই মুসলিম নারী সদস্য। তিনি বলেন, আমরা কথা বলতে থাকব, আমাকে শুধু দশ মিনিট সময় দিন। তাদের কোনো সুযোগ দেব না।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লেখেন, যে তিনি ভালো আছেন এবং একজন সারভাইভার হিসেবে এ ধরনের উসকানি তাকে তার কাজ থেকে বিচ্যুত করতে পারবে না।

হামলাকারী ৫৫ বছর বয়সী অ্যান্থনি জেমস ক্যাজমিয়ার্জ্যাককে নিরাপত্তা সংস্থা এবং মিনিয়াপলিসের পুলিশ গ্রেপ্তার করেছেন।

ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এমন হামলা এখন নিয়মিতই হচ্ছে এবং এটি প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক সমালোচনার পর ঘটেছে।

আমেরিকার মুসলিম নাগরিক অধিকার সংস্থা সিএআইআর নিন্দা জানিয়ে বলে, এই হামলা বর্ণবাদী ও ইসলামফোবিক উসকানির ফল।

সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর বর্তমানে ট্রাম্পের অন্যতম নিশানা। তাকে আক্রমণ করতে ট্রাম্প প্রায়ই ইসলামবিদ্বেষী ভাষা ব্যবহার করেন। মুসলিম আমেরিকান এই কংগ্রেস সদস্যের নির্বাচনী এলাকা মিনিয়াপোলিস। তিনি ট্রাম্পের নীতি ও বক্তব্যের কড়া সমালোচক। বিশেষ করে সোমালি সম্প্রদায়ের বিরুদ্ধে তার আক্রমণাত্মক মন্তব্যের বিষয়ে অতীতে ব্যাপক সমালোচনা করেছিলেন ইলহান ওমর।

গত বছর ইলহান ওমরের তীব্র সমালোচনা করে সোমালি সম্প্রদায়কে আবর্জনা বলে অভিহিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

কালবেলা/আইএইচ/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X