কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্ডার পেট্রল কমান্ডার গ্রেগরি বোভিনো। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্ডার পেট্রল কমান্ডার গ্রেগরি বোভিনো। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসনবিরোধী অভিযানের প্রধান এবং বর্ডার পেট্রল কমান্ডার গ্রেগরি বোভিনো মঙ্গলবার শহরটি ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন তাদের এই অভিযানের নেতৃত্বে বড় ধরনের রদবদল করছে। মূলত ফেডারেল কর্মকর্তাদের হাতে দ্বিতীয়বারের মতো একজন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর সেখানে বাহিনীর উপস্থিতি কমিয়ে আনা হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ৫৫ বছর বয়সী বোভিনো মঙ্গলবার (২৭ জানুয়ারি) তার সঙ্গে থাকা একদল এজেন্ট নিয়ে মিনেসোটা ছাড়ছেন। ডেমোক্র্যাট নেতা ও মানবাধিকারকর্মীরা দীর্ঘদিন ধরেই বোভিনোর সমালোচনা করছিলেন।

অন্য একটি সূত্র জানিয়েছে, বোভিনোর জন্য বিশেষভাবে তৈরি কমান্ডার অ্যাট লার্জ পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি এখন ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে তার আগের পুরোনো চাকরিতে (প্রধান পেট্রল এজেন্ট) ফিরে যাবেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার ঘোষণা দিয়েছিলেন, তিনি তার বর্ডার জার টম হোম্যানকে মিনেসোটায় পাঠাচ্ছেন। সেখানে অপারেশন মেট্রো সার্জ নামের চলমান অভিযানের তদারক করবেন হোম্যান। তিনিই সরাসরি প্রেসিডেন্টের কাছে রিপোর্ট করবেন।

তবে ৩৭ বছর বয়সী আইসিইউ নার্স অ্যালেক্স প্রেটিকে গুলি করে হত্যার পর হোয়াইট হাউস তাদের কৌশলে এই পরিবর্তন আনল। ট্রাম্প সোমবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালৎস এবং মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন।

এর আগে ট্রাম্প এই দুই ডেমোক্র্যাট নেতাকেই রাজ্যে বিশৃঙ্খলার জন্য দায়ী করেছিলেন। তবে এখন তিনি কিছুটা নরম সুরে কথা বলছেন।

বোভিনোর পদাবনতির খবরটি প্রথম জানায় দ্য আটলান্টিক। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বোভিনো হয়তো শিগগিরই অবসরে যাবেন। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই খবর নাকচ করে বলেছে, বোভিনোকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়নি। তারা তাকে একজন দেশপ্রেমিক হিসেবে প্রশংসা করেছে।

বোভিনোর রাজ্য ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লেও বিক্ষোভকারীরা শান্ত হননি। তিনি যে হোটেলে আছেন বলে ধারণা করা হচ্ছে, সেটার বাইরে মানুষ জড়ো হয়ে থালাবাসন পিটিয়ে এবং বাঁশি বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

বোভিনো ট্রাম্পের এই বিতর্কিত অভিযানের একজন উগ্র সমর্থক ছিলেন। তিনি সিনেমার মতো করে এই অভিযানের প্রচারমূলক ভিডিও তৈরি করতেন। তাকে প্রায়ই মাস্ক ছাড়া দাপুটে ভঙ্গিতে দেখা যেত, যেখানে তার চারপাশের অন্য সব এজেন্টের মুখ ঢাকা থাকত। তার পোশাক-আশাক এবং আচরণের জন্য অনেকে তাকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছিলেন।

বোভিনো সব সময় এজেন্টদের পক্ষ নিয়েছেন, যদিও ভিডিও ফুটেজে দেখা গেছে তার দাবি মিথ্যা। গত সপ্তাহান্তে নিহত প্রেটির বিষয়ে তিনি বলেছিলেন, প্রেটি বড় ধরনের কোনো হামলা করতে চেয়েছিলেন।

তবে ভিডিওতে দেখা যায়, প্রেটির হাতে কোনো অস্ত্র ছিল না, বরং ছিল একটি মুঠোফোন। এমনকি গত বছরও আদালতকে মিথ্যা তথ্য দেওয়ার কারণে একজন ফেডারেল বিচারক বোভিনোকে কড়া ভাষায় তিরস্কার করেছিলেন।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X