কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫০ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ছাড়তে পারেননি ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে এখনো দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের নয়াদিল্লি এসে ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে আটকা আছেন তিনি। বর্তমানে নয়াদিল্লির একটি হোটেলের কক্ষেই সময় পার করছেন ট্রুডো।

ট্রুডোর এবারের ভারত সফর মোটেই ভালো যায়নি। বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে এতক্ষণ আটকা থাকলেও ভারতের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা হয়নি। এর আগে কানাডায় ভারতবিরোধী কার্যক্রম অব্যাহত থাকায় নিজেদের দৃঢ় উদ্বেগের কথাও জানিয়ে দেয় ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমম হিন্দুস্তান টাইমের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার ভারত সরকারের সঙ্গে ট্রুডোর কোনো সম্পৃক্ততা ছিল না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আনুষ্ঠানিক সম্পৃক্ততার বিষয়ে কানাডার পক্ষ থেকে তারা কোনো অনুরোধ পাননি। বিমানবন্দরে ট্রুডোকে স্বাগত জানানোর দায়িত্বপ্রাপ্ত ভারতীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া স্থানীয় হাইকমিশন থেকে যে যোগাযোগ করা হয়েছে, এরও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস সচিব মোহাম্মদ হুসেন বলেন, প্রতিনিধিদলকে দেশে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করছেন কানাডিয়ান সশস্ত্র বাহিনীর সদস্যরা। সবশেষ তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তারা দিল্লি ছাড়তে পারেন।

এর আগে ট্রুডোকে দেশে নিয়ে যেতে আরেকটি ব্যাকআপ বিমান কানাডা থেকে রওনা হয়েছিল। বিমানটির গতকাল সোমবার রাত ১১টা নাগাদ দিল্লি এসে পৌঁছানোর কথা ছিল।

এক বিবৃতিতে ট্রুডোর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর এ বিমানটির দেখাশোনা করে কানাডার বিমানবাহিনী। বিমানের যান্ত্রিক গোলযোগ রাতারাতি মেরামত সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতিনিধিদলকে দিল্লিতেই অবস্থান করতে হবে।

তবে ট্রুডোর বিমানে আসলে কী গোলযোগ হয়েছে, তা এখনো জানা যায়নি। এ নিয়ে নিজ দেশেও বিতর্কের মুখে পড়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কী খেলবেন?

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১০

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১১

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১২

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১৩

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৪

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৫

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৬

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৭

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৮

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৯

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

২০
X