কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

হন্ডুরাসে নারী কারাগারে সহিংসতায় নিহত ৪১

হন্ডুরাসের একটি নারী কারাগারে সহিংসতার ঘটনায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত
হন্ডুরাসের একটি নারী কারাগারে সহিংসতার ঘটনায় নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ছবি : সংগৃহীত

হন্ডুরাসের একটি নারী কারাগারে সহিংসতার ঘটনায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। দেশটির রাজধানী তেগুসিগালপার উত্তর-পশ্চিমে প্রায় ২০ কিলোমিটার দূরের ওই কারাগারে গতকাল মঙ্গলবার এ সহিংসতা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রথমে কারাগারের মধ্যে প্রতিপক্ষ দুটি গ্রুপের সংঘর্ষ হয়। এর মধ্যে একটি গ্রুপ সেলের ভেতর আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের কারণে বেশিরভাগের মৃত্যু হয়েছে। তবে কয়েকজনকে গুলিও করা হয়। এদিকে দেশটির উপনিরাপত্তামন্ত্রী জুলিসা ভিলানুয়েভা জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি সহিংসতা দমনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘মানুষের প্রাণহানি মেনে নেওয়া হবে না।’ বিবিসি বলছে, কারাগারটিতে ৯০০ বন্দির ধারণক্ষমতা রয়েছে। তবে নিহত ব্যক্তিদের সবাই কয়েদি কিনা, তা এখন পর্যন্ত জানা যায়নি। এরই মধ্যে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো গত বছর দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, ‘নারীদের এ মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি হতবাক’। এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X