কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিমান থেকে পড়েও বেঁচে গেছেন যে ভাগ্যবান নারী

বিধ্বস্ত বিমান। ছবি : সংগৃহীত
বিধ্বস্ত বিমান। ছবি : সংগৃহীত

এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ যাত্রা হিসেবে মনে করা হয় আকাশভ্রমণকে। এ পথে যেমন সময় সাশ্রয় হয় তেমনি যাতায়াতের অপর দুই মাধ্যম সড়ক ও নৌপথের চেয়ে এতে দুর্ঘটনার হারও কম। তবে অপর দুই পথে দুর্ঘটনায় পড়লে হয়ত আপনার বাঁচার সম্ভাবনা থাকে। বিমানযাত্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া মানে নিশ্চিত মৃত্যু। কিন্তু ভাগ্যের খাতায় সবার পরিণতি কখনো এক হয় না। তেমনই বিমান দুর্ঘটনা থেকে বেঁচে ফেরার গল্প শোনা যায় মাঝে মাঝে, যদিও তা একেবারেই বিরল।

এখন থেকে দুই বছর আগে এক বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিন বান্ধবী লে’আনকা রিগবি, নিয়া বেথেল-সিয়ার্স ও অ্যালিসিয়া রোল। সপ্তাহের শেষে তারা বাহামাসের রাজধানী নাসাউ থেকে ২০০ মাইল দূরে লং আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেন। এ সময় তারা যে প্লেনের টিকিট বুক করেছিলেন তা বাতিল হয়ে যায়, পরবর্তীতে তারা একটি চার্টার্ড প্লেনে করে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিমানটি আকারে ছোট হওয়ায় ভ্রমণের আগে পাইলটের সম্বন্ধে যাচাই করে নেন লে’আনকা রিগবি, তাতে ইতিবাচক তথ্য পাওয়ায় সেই বিমানেই ভ্রমণ করার সিদ্ধান্ত নেন তারা। এখানেই ঘটে বিপত্তি।

ভ্রমণের দিন আবহাওয়া খুব পরিষ্কার ছিল বলে জানান অ্যালিসিয়া। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে পেয়ে যান আরও তিন সহযাত্রীকে। বিমানটি উড্ডয়ন করার এক থেকে দুই মিনিট পর সেখানে একটি শব্দ শোনা যায়। তারা তখন মাটি থেকে ২০০ ফুট উপরে উড়ছেন। তারপর প্লেনের বাঁ দিকের অংশে একটি লাল ঝলকানো আলো দেখা যায়। অ্যালিসিয়া ভেবেছিলেন এটা কিছুই না। সবাইকে আতঙ্কে ফেলে কিছুক্ষণ পরই বিমানটি ঘর ঘর শব্দ করতে শুরু করে। মনে হচ্ছিল সবকিছু যেন ধীরে ধীরে খসে পড়বে।

সে সময় বিমানটি দুলতে শুরু করলেও সেটিকে স্থির করতে সক্ষম হন পাইলট। কিন্তু বেশিক্ষণ নয়। তারপর বিমানটি হেলে পড়তে শুরু করে। চোখের পলক ফেলতেই অ্যালিসিয়া নিচে গাছ দেখতে পান। সে সময় কিছুই শুনতে পাচ্ছিলেন না তিনি। তার শুধু মনে হচ্ছিল তিনি একটি বাবলে আটকা পড়েছিলেন। কিছুক্ষণ পর নিজেকে আবিষ্কার করেন মাটিতে। যতটা খারাপ অবতরণ ভাবা হয়েছিল ততটা হয়নি। নিজের হাত ও পা নাড়াতে পারছিলেন অ্যালিসিয়া।

ভাগ্যবান এ যাত্রী জানান, সেদিন বিমানটি একটি কর্দমাক্ত ঝোঁপের মধ্যে পড়েছিল। ফলে তারা আঘাত পেলেও বেঁচে যান। এর মধ্যে বেশি ভাগ্যবান ছিলেন অ্যালিসিয়া। দুর্ঘটনার কবলে পড়লেও তার শরীরে দৃশ্যমান কোনো আঘাত লাগেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X