কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিমানে নারীর উদ্যম নাচ, ভিডিও ভাইরাল

বিমানে নাচ ভাইরাল হওয়া নারী। ছবি : সংগৃহীত
বিমানে নাচ ভাইরাল হওয়া নারী। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোহমাধ্যম টিকটকসহ বিভিন্ন মাধ্যমে ভিডিও বানানোর জন্য অনেকের অনেকরকম পাগলামি করতে দেখা যায়। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। রিলস ভিডিও প্রকাশের বিমানে উদ্যম নাচ শুরু করেছেন এক নারী। বিমানে তার নাচের ভিডিও ভাইরালও হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (০৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের ভেতর এক নারীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এয়ার ইন্ডিগোর একটি ফ্লাইটে তার এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে জানা গেছে, রিলস ভিডিও বানানোর জন্য তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

ভিডিওতে দেখা গেছে, বিমানের ভেতর হঠাৎ নাচানাচি শুরু করেন ওই নারী। এ সময় তার আশপাশের যাত্রীরা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ভিডিও প্রকাশ করেছেন তিনি। তার এমন কাণ্ডে অনেকে বিব্রতও হয়েছেন।

A post shared by Salma Sheik (@salma.sheik.9216)

বিমানে ওই নারীর পরনে কালো শাড়ি পরিহিত অবস্থায় দেখা গেছে। এ সময় ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এআর রহমানের ‘স্টাইল স্টাইল’ গানটি বাজতে শোনা গেছে। এখন পর্যন্ত ভিডিওটি ১৬ লাখ বারের বেশি দেখা হয়েছে। তবে এতে বেশিরভাগ মানুষ প্রতিক্রিয়ায় অসন্তোষ জানিয়েছেন।

একজন ব্যবহারকারী লিখেন, যাত্রীরা খুবই বিব্রতবোধ করছেন। আর বড় ব্যাপার হলো এটি তার ব্যক্তিগত বিমান নয়, তিনি এমন অভদ্রতা করতে পারেন না।

আরেকজন লিখেন, এটি আপনার বাড়ি নয়। এমন কাজ বন্ধ করুন। আরেক ব্যবহারকারী লিখেন, বিমান ছাড়তে দেরি হওয়ার কারণ এটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X