কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সাগরে ভেসে ছিলেন ২৯ দিন, যেভাবে বেঁচে ফিরলেন

সাগর। ছবি : সংগৃহীত
সাগর। ছবি : সংগৃহীত

উত্তাল সাগর সব সময় ভয় জাগানিয়া। আর সে সাগরেই যদি কাটিয়ে দিতে হয় এক মাস তাহলে কেমন অনুভূতি হওয়ার কথা। তেমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন দুই ব্যক্তি। ছোট একটি মোটরইঞ্জিনের বোটে করে সাগরে গিয়েছিলেন তারা। কিন্তু বিশাল সাগরে পথ হারিয়ে ফেলেন ওই দুই ব্যক্তি। এরপর একে একে কেটে যায় ২৯ দিন। পরে জেলেরা তাদের সাগরে ভাসতে দেখে উদ্ধার করে।

বাসা থেকে বেরিয়ে ৬০ হর্সপাওয়ারের ছোট একটি মোটরবোটে করে যাত্রা করেছিলেন দুই ব্যক্তি। উদ্দেশ্য ছিল ২০০ কিলোমিটার পথ পাড়ি দেবেন তারা। কিন্তু জিপিএস ট্র্যাকার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয়। এরপরই গভীর সাগরে পথ হারিয়ে ফেলেন ওই দুই ব্যক্তি। এর আগেও চেনা এই পথ পাড়ি দিয়েছেন তারা। তাই এবারও সব ঠিক থাকবে তারা মনে করেছিলেন।

সলোমন সাগরে অবস্থিত সলোমন দ্বীপ। সেখানকার পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মনো দ্বীপ থেকে বেরিয়েছিলেন দুই ব্যক্তি। তাদের লক্ষ্য ছিল প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে নিউ জর্জিয়া আইল্যান্ডের নোরো শহর। কিন্তু জিপিএস ট্র্যাকার বন্ধ হয়ে যাওয়া পথ হারান লিভায়ে নানজিকানা ও জুনিয়র কোলোনি। ২৯ দিন সাগরে ভেসে থাকার পর পাপুয়া নিউ গিনির ৪০০ কিলোমিটার দূর থেকে উদ্ধার হন এ দুজন।

২০২১ সালের ৩ সেপ্টেম্বর। সকাল সকাল ছোট একটি মোটরবোটে চেপে বসেন নানজিকানা ও কোলোনি। নানজিকানা বলেন, আমরা এর আগেও সেখানে গিয়েছি। তাই এবারের যাত্রাও ঠিকঠাক হবে ভেবেছিলাম। তবে সাগরযাত্রা শুরুর কয়েক ঘণ্টা পর ভারি বৃষ্টি ও প্রবল বাতাসের মাঝে পড়েন তারা। তাই সমুদ্রসৈকত দেখতে পাচ্ছিলেন না নানজিকানা ও কোলোনি।

নানজিকানা বলেন, আমরা কোথায় যাচ্ছিলাম, তা দেখতে পারছিলাম না। তাই জ্বালানি বাঁচাতে ইঞ্জিন বন্ধ করে অপেক্ষায় ছিলাম আমরা। এরপর ঝড়ো পরিবেশ থামলেও আর পথ খুঁজে পাননি নানজিকানা ও কোলোনি। সাগরে ভেসে থাকার এই পুরো সময়টা ফলমূল খেয়ে কাটিয়েছেন তারা। সঙ্গে থাকা কমলা কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। এরপর সাগরে ভেসে আসা নারকেল কুড়িয়ে খেয়েছেন। আর পান করেছেন বৃষ্টির পানি।

উদ্ধার হওয়ার পর নানজিকানা বলেন, আমরা কোথায় ছিলাম তা জানতাম না। কিন্তু আমরা যে অন্য আরেকটি দেশে পৌঁছে যাব তা ভাবতেও পারিনি। দীর্ঘদিন সাগরে কাটানোর কারণে দুর্বল হয়ে পড়েছিলেন নানজিকানা ও কোলোনি। ২ অক্টোবর পোমিও শহরে পৌঁছান তারা। তবে সেখান থেকে তাদের কোলে তুলে নিয়ে যেতে হয়। অনাকাঙ্ক্ষিত এমন ‘ছুটি’ পেয়ে দারুণ উপভোগ করেছেন নানজিকানা ও কোলোনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X